খেলা

Jofra Archer: জোফরা আর্চারের ফিটনেস নিয়ে উঠল বড় প্রশ্ন, চরম দুশ্চিন্তায় মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল 2023-এর মেগা আসার শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। এরই মধ্যে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তারকা বোলার জসপ্রিত বুমরাহকে হারিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন আইপিএলের পুরো মরশুম খেলতে পারবেন না ভারতের তারকা এই বোলার। স্বাভাবিক কারণে আইপিএলে নিজেদের তারকা বোলারকে হারিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এরই মধ্যে আরও একটি বড় ধাক্কা পেল রোহিত শর্মার দল। জসপ্রিত বুমরাহকে হারিয়ে ইংলিশ তারকা ক্রিকেটার জোফরা আর্চারকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মনে করা হচ্ছিল, জসপ্রিত বুমরাহর শূন্য স্থান পূরণ করবেন ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার। তবে সে পরিকল্পনাও কার্যত দুঃস্বপ্নে পরিণত হওয়ার উপক্রম হয়েছে রোহিত শর্মাদের। এদিন ইংল্যান্ডের সীমিত ওভারের দলের প্রধান কোচ ম্যাথিউ মট জানিয়েছেন, ফাস্ট বোলার জোফরা আর্চারের কনুই এবং পিঠের চোট থেকে দ্রুত সেরে উঠছেন, তবে তিনি এখনই তার পূর্ণ শক্তিতে বল করতে সক্ষম নন।

অর্থাৎ ম্যাথিউ মটের বক্তব্য সামনে আসার পর বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, আইপিএলের মেগা আসরে দেখা যাবে না এই ইংলিশ ক্রিকেটারকে। আর যদিও বা তিনি মুম্বাই শিবিরে যোগ দেন, তবে মুম্বাইয়ের জন্য প্রতিটা ম্যাচে মাঠে নামা একপ্রকার অসম্ভব জোফরা আর্চারের জন্য।

আপনাদের জানিয়ে রাখি, 2021 সালের মার্চ মাস থেকে ইংল্যান্ডের হয়ে কোন প্রকার ম্যাচ খেলেননি জোফরা আর্চার। এমনকি কনুই এবং পিঠের ব্যথার কারণে তিনি 2021 সালের জুলাই থেকে কোন প্রকার প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেননি। এমন পরিস্থিতিতে এটা স্পষ্ট যে, আইপিএলের মেগা আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইংলিশ এই ক্রিকেটারের জন্য। স্বভাবতই আইপিএল শুরু হওয়ার পূর্বে চিন্তার ভাঁজ পড়েছে মুম্বাইয়ের টিম কর্মকর্তাদের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026