বিনোদন

OMG: অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় নিয়ন্ত্রণ হারান জন, রক্তাক্ত কঙ্গনার

বলিউডে বহু সিনেমা অভিনয় করার সময় শিল্পীরা অভিনয় করতে করতে চরিত্রের গভীরে ঢুকে পড়েন। সিনেমার পরিভাষায় যাকে বলে ‘মেথড অ্যাক্টিং’। এই ধরনের অভিনয়ের মূল মন্ত্রই হল চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি একাত্মবোধ করা। এর ফলে চরিত্রটিকে আরো গভীর ভাবে বোঝা যায়। সেই আবেগময়, দুঃখ, আনন্দের প্রতিটি অনুভূতিকে নিজের ভাবনাকে মেলানো।

অভিনেতা জন আব্রাহম বলিউডে অন্যতম ‘অ্যাকশন হিরো’ হিসেবে অনেকটাই নিজের জায়গা করে নিয়েছেন। জনও ‘মেথড অ্যাক্টিংয়ে’ বেশ পটু। সম্প্রতি জনের অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে ২’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগায়নি ঠিকই। তবে জনের অ্যাকশন আর এইট প্যাক দেখে অনুরাগীদের মনে ধরেছে। জন নিজের সুঠাম শরীর আর সুদর্শন চেহারার জন্য বরাবরই পর্দায় হিট হয়েছে।

উল্লেখ্য, অভিনেতার কেরিয়ারের শুরুতে ‘জিসম’ ছবিতে প্রাক্তন প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে তাঁর রসায়ন দেখে অভিনেতার জন্য একরকম উন্মাদনা বেড়েছিল মহিলা ভক্তদের। বঙ্গ তনয়া বিপাশার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে জনের আবেগপ্রবণ অভিনয় মন ছুঁয়েছিল সিনেপ্রেমীদের। তবে জানেন কি আরো এ এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করতে গিয়ে একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।

ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন জন। এমনকি জনের আঘাত পেয়ে রক্তাক্ত হন সেই অভিনেত্রী। ইনি আর কেউ না বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত।
‘শ্যুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির শ্যুটিংয়ের সময় এক ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময় এই ঘটনাটি ঘটে। এই ছবিতে এক নয় বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন এবং কঙ্গনার। তার মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের ছিল। একটি ছিল আবেগপ্রবণ চুম্বনের দৃশ্য আর অন্যটি ছিল শয্যাদৃশ্য।

জন-কঙ্গনার সে দিনের শ্যুটিং এর প্রেক্ষাপট নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় জন বেশ আবেগপ্রবণ হয়ে গিয়ে কঙ্গনাকে আঘাত করে ফেলেছিলেন জন। তবে বলি সেলেবরা বারবার দাবি করেছেন, নিজেদের মধ্যে বোঝাপড়া বা বন্ধুত্ব না থাকলেই কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অস্বস্তি বোধ করেন দু’পক্ষই। যদিও জন আর কঙ্গনার চুম্বনের দৃশ্যের শ্যুটিংয়ে তেমন কোনো সমস্যা হয়নি কারণ দুজনে খুব ভালো বন্ধু ছিলেন।

এইছবিতে জনের চরিত্রটি ছিল এক জন ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর। আর কঙ্গনা ছিলেন জনের ভালোবাসা। এই সিনেমায় শয্যাদৃশ্যের গল্পটি ছিল কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাঁকে চুমু খেতে শুরু করেন জন। কিন্তু বাস্তবে শ্যুটিং এর সময় জন অভিনেত্রীর হাত এতটাই জোরে চেপে ধরেন যে তাঁর হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়। তাঁর হাত কেটে রক্ত পড়তে শুরু করেন। তবে এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে জনের কয়েক মুহূর্ত সময় লেগে যায়। তবে দ্রুত জন নিজেকে সামলে কঙ্গনার কাছে নিজের কান্ডের জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026