বলিউডের কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা জনি লিভার, তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে প্রায় প্রত্যেক ভারতবাসীর মন জয় করে নিয়েছেন। তাঁর কমেডি করার ধরন ও সেইসাথে এক্সপ্রেশন, খুব কম অভিনেতাই অনুকরণ করতে পারেন। অনেক তাবড় তাবড় অভিনেতা জনি লিভারের মত কমেডি অভিনয় করতে চাইলেও, কেউ জনি লিভারের সুপ্রিমেসি ভাঙতে পারেনি। এই অভিনেতা প্রচুর হিট হিন্দি সিনেমায় কাজ করে গোটা দেশের কাছে ভালোবাসা পেয়েছেন।
৮০ থেকে ৯০ দশকের সময়কালে হিন্দি সিনেমার জগতে কমেডি অভিনয় করে গোটা দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছিলেন এই জনি লিভার। তাঁর জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে জুদাই, দুলহে রাজা, করণ অর্জুন, দাগ দ্য ফায়ার, চোরি চোরি চুপকে চুপকে, নায়ক, হাদ কর দি আপনে, দুলহান হাম লে যায়েঙ্গে ইত্যাদি। বাড়িতে জনি লিভারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তাই তিনি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলেন। তবে একটা কথা অনেকেই জানেন না যে ক্যারিয়ার শুরুর আগেই তিনি সুজাতাকে বিয়ে করেছিলেন। আর আজকের এই প্রতিবেদন তাঁর স্ত্রীকে নিয়েই।
কমেডিয়ান জনি লিভার ১৯৮৪ সালে সুজাতাকে বিয়ে করেন। তখন দুজনের বয়সই বেশ কম ছিল। এই বছর তারা তাদের ৩৮ তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। জেমি লিভার এবং জেসি লিভার নামে তাদের দুটি সন্তান রয়েছে। জেমি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং মেয়ে জেসি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার বাবার পদাঙ্ক অনুসরণ করছে।
তবে তারকা হওয়ার আগে থাকতেই জনি লিভারের জীবনসঙ্গিনী হয়েছেন সুজাতা। জনি স্ত্রীকে যে দেখতে বেশ সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলেন কিছু কিছু বলিউড অভিনেত্রীর থেকে ভালো দেখতে সুজাতাকে। আপনি শুনলে অবাক হবেন যে সুজাতার সৌন্দর্যের সামনে ফেল করবেন বলি ডিভা মালাইকাও। তবে সুজাতা কোনদিনই লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ার সাথে পরিচিত হননি। তবে আপনাদের জানিয়ে রাখা ভাল জনি কন্যা জেমি লিভার বাবার পথ অনুসরণ করেই কমেডিকে হাতিয়ার করে বলিউড জগতে পা রেখেছেন।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…