গতকাল সন্ধ্যায় মুম্বাই ও হায়দ্রাবাদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াইয়ে রান তাড়া করার সময় ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির ফ্রিজের কাজ ভেঙে দেন জনি বেয়ারস্টো। এইবারের আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ ছাড়া বড় রান দেখা যায়নি। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে স্পিন ট্র্যাকে লম্বা শট মারতে সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। তাই রানও কম উঠেছে।
গতকালের ম্যাচে মুম্বাই শেষ পর্যন্ত ১৩ রানে প্রতিযোগিতাটি জিতেছিল। কেকেআরের মতো হায়দ্রাবাদও জয়ের কাছকাছি এসেও পরাজয় স্বীকার করে। তবে বেয়ারস্টোর একটি ছক্কা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মুম্বাইয়ের ১৫০/৫ রানের জবাবে বেয়ারস্টো অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান তাড়া করতে নেমে উদ্বোধনী উইকেটে ৬৭ রান যোগ করেন। এরপর ক্রুনাল পান্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাফল্য এনে দেন। তাঁর বলে বেয়ারস্টো ৪৩ রানের মাথায় হিট-উইকেট করেন।
তবে, ইনিংস চলাকালীন বেয়ারস্টো চারটি বিশাল ছক্কা ও তিনটি বাউন্ডারি অর্থাৎ চার মারেন। চারটি ছক্কার মধ্যে বেয়ারস্টোর একটি ছক্কা এতটাই ধ্বংসাত্মক ছিল যে এটি এসআরএইচ ডাগআউটের পাশে রাখা ফ্রিজের কাচ ভেঙে দেয়। দ্বিতীয় ওভারের তৃতীয় ডেলিভারিতে এই ঘটনা ঘটে, সেই ওভারে ট্রেন্ট বোল্ট ১৮ রান স্বীকার করেন। বেয়ারস্টোর শক্তিশালী ইনিংস সত্ত্বেও এসআরএইচ সামান্য ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। এটি ছিল সানরাইজার্সের তৃতীয় পরাজয় এবং তারাই হলেন আইপিএলের চলমান সংস্করণে জয় না পাওয়া একমাত্র দল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…