Categories: নিউজ

পুজোর আগে সফর বাতিল অমিত শাহের, বাংলায় আসছেন জে পি নাড্ডা

আগামী ১৭ অক্টোবর বাংলায় আসার কথা ছিলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু এবার তার বদলে আসতে চলেছে বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডা। জানা গিয়েছে পুজো মিটলে বাংলায় আসতে পারেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন স্তরে জেলা নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কিছু দিন আগেই ‘ভোকাল ফর লোকাল’ বাংলা নেতাদের এমন ভোটমন্ত্রই দিয়েছেন তিনি।

জানা গিয়েছিল লোকসভা ভোটে জয়ের পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ, এমনটাও অকপটে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সে কারণেই পুজোর আগে রাজ্যে আসতে চেয়ে ছিলেন অমিত শাহ। তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গকে বেশ কয়েকটি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে এই বৈঠক করা হত। প্রথমেই তিনি সাংগঠনিক বৈঠক করতেন উত্তরবঙ্গে নেতা নেত্রীদের সঙ্গে।

প্রথম থেকেই এই বছর দুর্গা পুজো হওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিলো অবশেষে অনেক নিয়ম বিধি মেনেই হতে চলেছে এবারের দুর্গাপুজো। আর এবারের বিশেষ আকর্ষণপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর মহাষষ্ঠীর দিন একটি মেগা ভার্চুয়াল সমাবেশে যোগ দেবেন তিনি। এক সঙ্গে চলবে পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ, করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ। ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যোগ দেবেন প্রধানমন্ত্রী।

অবশ্য কিছু দিন আগেই কলকাতায় দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026