নিউজ

বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বড়সড় রদবদল, আত্মপ্রকাশ এই বিজেপি নেতার

নয়া দিল্লি : বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আজ শপথ নিতে চলেছেন জেপি নাড্ডা। আজ দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে বিজেপির সভাপতিত্বের দায়িত্ব তুলে দেবেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহেরই উত্তরসূরি হচ্ছেন জেপি নাড্ডা। সূত্র মারফত জানা গিয়েছে আজ সকাল ১০.৩০ নাগাদ মনোনয়ন পেশ করবেন নাড্ডা। জেপি নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধরা হচ্ছে।

বিজেপি কেন্দ্রীয় সদর দফতরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে দলের সকল কর্মী অংশ নেবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তৃতা দেবেন এবং তারা জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তার হাতে বিজেপির সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : ‘যারা বন্দে মাতরম বলবে না, তাদের ভারতে বাস করার কোন অধিকার নেই’ : কেন্দ্রীয় মন্ত্রী

সূত্র মারফত জানা যাচ্ছে যে, জেপি নাড্ডার নামটি দলের প্রাক্তন সভাপতি এবং সংসদীয় বোর্ডের সদস্য অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি প্রস্তাব করবেন। বিজেপি জাতীয় কাউন্সিলের অন্য সদস্যরা এই প্রস্তাবকে সমর্থন করবেন। বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধা মোহন সিংহ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন এই কথা।

বিজেপি সভাপতির পদে মনোনয়ন দাখিলের সময় সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত।মনোনয়ন যাচাই হবে রাত সাড়ে বারোটা থেকে দেড়টা এই সময়ে। প্রার্থী প্রত্যাহার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে করতে হবে। জেপি নাড্ডার যেহেতু একমাত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তাই হয়তো মঙ্গলবার ভোটগ্রহণের দরকার নাও পড়তে পারে। বিজেপি আশাবাদী যে আজই নাড্ডাকে দলের প্রধান হিসাবে ঘোষণা করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026