দ্বারভাঙা: বিহারে ইতিমধ্যেই দুই দফার বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। বাকি মাত্র তৃতীয় তথা শেষ দফার নির্বাচন। আর এই শেষ দফার নির্বাচনের আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রচারে নেমেছে বিজেপি। শেষ মুহূর্তে প্রচারে বিহারের দ্বারভাঙায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ তুলে আনলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি থেকে আমেরিকাকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। কিন্তু এ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার হাত থেকে দেশকে বাঁচিয়েছেন।
মোদির প্রশংসা করতে গিয়ে নাড্ডা বলেছেন, ‘আমেরিকায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে৷ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তিনি কোভিডের সঠিকভাবে মোকাবিলা করতে পারেননি৷ কিন্তু আমাদের মোদিজি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দেশ এবং দেশের ১৩০ কোটি জনগণকে বাঁচিয়েছেন৷’
প্রসঙ্গত, আমেরিকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এমনকি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু করোনা বিষয়টি নিয়ে তিনি এতটাই উদাসীন যে নিজেই এই অতিমারিতে আক্রান্ত হওয়ার পরেও মাস্ক ছাড়া হাসপাতাল থেকে বেরিয়ে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছিলেন। দেশবাসীর চিন্তা না করে করোনা মোকাবিলায় তিনি ব্যর্থ হয়েছেন। এর জন্য ইতিমধ্যেই ক্ষুব্ধ আমেরিকাবাসী। আর এই বিষয়টিকে প্রচার কার্যে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
তবে শুধু মোদির প্রশংসা করা বা ট্রাম্পের থেকে মোদি বেশি সফল এমনটা বলা নয়, এদিনের প্রচার সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন নাড্ডা। তিনি বলেছেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে রাহুল বুঝতেই পারেন না যে, তিনি কখন জাতীয় স্বার্থ বিরোধী কথাবার্তা বলছেন।’ এভাবেই বিহারের শেষ মুহূর্তে প্রচারে বিজেপির হয়ে সওয়াল করলেন দলের সর্বভারতীয় সভাপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…