বলিউড

Juhi Chawla’s Daughter: মেয়ের জন্য গর্বিত জুহি চাওলা, স্বপরিবারে ছবি শেয়ার করে সেকথাই জানালেন অভিনেত্রী

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জুহি চাওলা। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। তবে এই মুহূর্তে অভিনেত্রী চর্চায় রয়েছেন তার মেয়ে জাহ্নবী মেহেতার সূত্র ধরেই।

বলিউডে অভিনয় করাকালীনই জয় মেহেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে অভিনয় ছাড়েননি তিনি। তবে বর্তমানে অভিনেত্রী বাছাই করা ছবিতেই অভিনয় করে থাকেন। জয় ও জুহির দুই সন্তান রয়েছে। ছেলে অর্জুন মেহেতা, মেয়ে জাহ্নবী মেহেতা। খুব সম্প্রতি কলম্বিয়া থেকে স্নাতক হয়েছে, জুহি কন্যা জাহ্নবী। সম্প্রতি সেই কথাই ছবি শেয়ার করে জানালেন অভিনেত্রী। আনন্দের বহিঃপ্রকাশ করলেন শেয়ার করা ছবির ক্যাপশনেই।

এই মুহূর্তে অভিনেত্রীর শেয়ার করা ছবি রীতিমতো মিডিয়ার পাতায় চর্চায় রয়েছে। নিজের পড়াশোনা জীবনের একটা অধ্যায় শেষ করেছে অভিনেত্রী কন্যা জাহ্নবী। আর সেই দিনটিকেই আরো বেশি বিশেষ করতে তার কাছে স্বপরিবারে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন মোট চারটি ছবি শেয়ার করে নিয়েছেন জুহি। স্নাতক টুপিও দেখা গিয়েছিল জাহ্নবীর মাথায়। সেই টুপি পরে ছবিও তুলেছে ভাই অর্জুন। এদিন সকলেই যে বেজায় খোসমেজাজে ছিলেন, তা ঝলকেই স্পষ্ট। আর অভিনেত্রীও যে জাহ্নবীকে নিয়ে বেশ খুশি ও গর্বিত হয়েছেন, তা তার ক্যাপশনে নজর রাখলেই বোঝা যাবে।

অভিনেত্রী কন্যা ছোট থেকেই যে পড়াশোনা করতে ভালোবাসেন সেকথা হয়তো জানেন অনেকেই। একাধিকবার একাধিক সাক্ষাৎকারে নিজের মেয়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা। উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলক দেখে বর্তমানে নেটনাগরিকদের একাংশের মত, জাহ্নবীর হাসি একেবারেই তার মায়ের মতো। বলাই বাহুল্য, এই মুহূর্তে জাহ্নবীর সুত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত গোটা মেহেতা পরিবার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026