বলিউড

Juhi Chawla’s Daughter: মায়ের থেকেও বেশি সুন্দর জুহি কন্যা, ছবি ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জুহি চাওলা। শুধু সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। পর্দায় তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। তবে এই মুহূর্তে অভিনেত্রী চর্চায় রয়েছেন তার মেয়ে জাহ্নবী মেহেতার সূত্র ধরে।

বলিউডে অভিনয় করাকালীনই জয় মেহেতার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তবে অভিনয় ছাড়েননি তিনি। তবে বর্তমানে অভিনেত্রী বাছাই করা ছবিতেই অভিনয় করে থাকেন। জয় ও জুহির দুই সন্তান রয়েছে। ছেলে অর্জুন মেহেতা, মেয়ে জাহ্নবী মেহেতা। তবে এই মুহূর্তে জাহ্নবী রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।

এই মুহূর্তে নেটদুনিয়ার পাতায় জুহি চাওলার কন্যা জাহ্নবীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। যা দেখার পর থেকেই একাধিক নেটনাগরিকের বক্তব্য, একেবারে মায়ের মতোই তিনি। আগের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, জহ্নবী সবথেকে বেশি ভালোবাসে বই পড়তে। পড়াশোনা করা তার নেশা। পাশাপাশি ক্রিকেট দেখতেও ভীষণ পছন্দ করেন তিনি। অভিনেত্রী হওয়ার ইচ্ছা তার কোনদিনই নেই, লেখিকা হতে চায় জাহ্নবী, জানিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, জাহ্নবী ছোট থেকেই ক্রিকেট দেখতে পছন্দ করতেন। সমস্ত কমেন্ট্রি মন দিয়েই শুনতেন তিনি। এমনকি অভিনেত্রীর কথা থেকে এও জানা গিয়েছিল, যখন জাহ্নবীর ১২ বছর বয়স ছিল তারা সকলে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে গিয়ে যে হোটেলে ছিলেন সেখানে একটি বই ছিল যেখানে সমস্ত ক্রিকেটারদের জীবন সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। যে কদিন তারা সেখানে ছিলেন ওর মধ্যেই জাহ্নবী সেই বই পড়ে শেষ করে ফেলেছিলেন। সেই থেকেই তার পড়ার প্রতি আগ্রহ চোখে পড়েছিল অভিনেত্রী ও তার স্বামীর।

উল্লেখ্য, এবারে আইপিএল অকশানেও দেখা গিয়েছিল তাকে। সেখানে উপস্থিত ছিলেন এসআরকে সন্তানরাও। আরিয়ান খান ও সুহানা খানের সাথে তাকে দেখে খুশি হয়েছিল নেটদুনিয়াও। অনেকে আবার আরিয়ান খানের সাথে তার ছবি দেখে জুনিয়র এসআরকে ও জুহির নাম দিয়েছিল তাদের।

ইতিমধ্যেই অভিনয় দুনিয়ায় ডেবিউ ঘটেছে জুহি কন্যার। সোহা আলি খান, কৃতিকা কানরা, কারিশ্মা তান্না, শাহানা গোস্বামীদের সাথে অভিনয় করেছেন তিনি। ওয়েব দুনিয়ায় ‘হ্যাস হ্যাস’ শোয়ের হাত ধরেই ডেবিউ ঘটেছে তার। উল্লেখ্য, ‘শর্মাজি নামকিন’এ শেষ দেখা মিলেছিল জুহির।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026