বিনোদন

পিএইচডি-র পথে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জুন আন্টি, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

অঞ্জন দত্তের ছবি “ব্যোমকেশ বক্সী” অবলম্বনে নির্মিত সিনেমায় “সত্যবতী”র ভুমিকায় অভিনয় করেন ঊষসী চক্রবর্তী। এরপর স্টার জলসার জনপ্ৰিয় ধারাবাহিক শ্রীময়ীতে খলনায়িকা জুন আন্টির চরিত্রে অভিনয় করছেন তিনি। ব্যাস সেখান থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ঊষসী চক্রবর্তী। চারিদিকে শুধু জুন আন্টি আর জুন আন্টি। মিমে মিমে ছড়িয়ে পড়েন জুন আন্টি।

এবারে সেই জুন আন্টি কেরিয়ার সামলেই পিএইচডি-র দরজায় কড়া দিচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে একটি থিসিস thesis জমা দেন তিনি। তাঁর গবেষণার বিষয় ছিল ‘রাজনীতিতে লিঙ্গবৈষম্য’। বাম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তাঁর গবেষণার বিষয় হিসাবে বেছেছিলেন এমনই একটি বিষয়। রাজনীতিতে মেয়েদের স্থান নিয়ে তিনি একটি গবেষণামূলক প্রবন্ধ জমা দেন। এই নিয়েই গত পাঁচ বছর ধরে বিস্তর গবেষণা চালিয়েছেন ঊষসী।

উল্লেখ্য, ৬ আগস্ট ঊষসী চক্রবর্তীর বাবা ইহলোক ত্যাগ করেন। ঊষসীর কথায়, “খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি এক দেড় মাস। গত এক বছর নানা সময়ে বাবা জানতে চেয়েছেন কবে থিসিস জমা দেব। উত্তর দিতে পারিনি। তখনও কাজ শেষ হয়নি। তারপর মার্চ মাস থেকে লক ডাউন। অনিশ্চিত হয়ে ছিল ভবিষ্যত। কবে ইউনিভারসিটি খুলবে, কবে জমা দেব কেউ বলতে পারত না। জুলাই মাসে যখন শুনলাম অনলাইন জমা হচ্ছে বললাম ‘একটা মাস একটু সুস্থ থাক বাবা। সেপ্টেম্বরে জমা দেব ’। বললেন ওরে ‘বাবা সেপ্টেম্বর মানে তো এখনও দু মাস।অনেক দেরী’।
অনেক মানে ঠিক কতোটা ? অনেক মানে কি আসলে কোনওদিনও না ? সারা জীবন এ প্রশ্নের উত্তর মিলবে না।
৬ই অগস্ট বাবা চলে যাওয়ার দিন সত্যিই ভবিনি সময় মত জমা দিতে পারব। তবু দেখলাম, চরম ব্যক্তিগত ট্র্যাজেডির মধ্যেও অবিচল থাকার শিক্ষা নিজের অজান্তেই কোথাও একটা প্রোথিত হয়ে গেছে। খুব মুল্যবান এই শিক্ষা। যারা পাশে ছিলেন ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026