নয়াদিল্লি: প্রকাশ করা হল সংসদ ভবনের (Parlaemt) খাবারের নতুন দাম। এমপি ও অন্যদের ভর্তুকি শেষ হওয়ার পরে এখন সংসদ ভবনের ক্যান্টিনে নতুনভাবে প্রকাশ করা হল খাবারের মেনুর দাম (Food Menu Price)। একটি নতুন লিস্ট লোকসভা (Loksabha) সচিবালয় সামনে এনেছে। এতে থাকছে মাত্র ৩ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত খাবার সামগ্রী।
সংসদীয় ক্যান্টিনের নতুন দামের এই তালিকাটি ২৯ জানুয়ারি থেকে বাজেটের অধিবেশন চলাকালীন কার্যকর করা হবে। এই অধিবেশনে এমপিরা নতুন হারের তালিকার ভিত্তিতে খাবার পাবেন। এতে সবচেয়ে সস্তায় মাত্র ৩ টাকাতে রয়েছে রুটি। সবচেয়ে ব্যয়বহুল অর্ডার করা যাবে ৭০০ টাকার নন-ভেজ বুফে লাঞ্চ। এ ছাড়া ভেজ বুফে লাঞ্চের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।
প্রসঙ্গত, এর আগে পুরোনো তালিকায় একটি রুটির দাম ছিল ২ টাকা। হায়দ্রাবাদি বিরিয়ানির দাম ছিল ৬৫ টাকা। এছাড়া আগে আলু বান্দা ছিল ৬ টাকা, ১০ টাকায় মিলত ধোসা। তবে সেসবই এখন অতীত।
নতুন তালিকা অনুসারে চিকেন বিরিয়ানি, চিকেন কাটলেট, চিকেন ফ্রাই এবং ভেজ থালির দাম হয়েছে ১০০ টাকা। চিকেন কারির দাম রাখা হয়েছে ৭৫ টাকা। মটন বিরিয়ানি এবং মটন কাটলেট-এর জন্য দেড়শ টাকা দিতে হবে। মটন কারির জন্য দিতে হবে ১২৫ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…