টেক বার্তা

এবার মাত্র ৫০ টাকায় পেয়ে যান ATM কার্ডের মত আধার কার্ড, এই সহজ উপায়ে করুন আবেদন

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলে আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা আপনাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড হাতে পেয়েছেন। যদিও সেটি অত্যন্ত সাধারণ কাগজে প্রিন্ট করা। যা ব্যবহার করতে গিয়ে অনেক সময় ছিড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য আধার কার্ড সম্পর্কিত এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি, যেটি জানার পর খুব সহজে এটিএম কার্ডের মত PVC আধার কার্ড ঘরে বসে পেয়ে যাবেন আপনি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে PVC আধার কার্ডের জন্য বাড়ি বসে আবেদন করবেন আপনি-

PVC আধার কার্ডের আবেদন পদ্ধতি-
১. PVC আধার কার্ড বাড়ি বসে পেতে হলে প্রথমে আপনাকে myaadhaar.govt.in ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
২. এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে হবে।
৩. লগইন করার পর আপনার ফোন অথবা স্ক্রিনে ভেসে ওঠা পরিষেবা গুলির মধ্যে থেকে ডুব্লিকেট আধার কার্ড PVC অপশনটি বেছে নিতে হবে।
৪. এরপর PVC কার্ড প্রাপ্ত করার জন্য আপনাকে ৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।
৫. উপরে বর্ণিত পদ্ধতি গুলি সম্পন্ন হলে আপনাকে নির্দিষ্ট পেজ থেকে লগ আউট করতে হবে।
এরপর ১৫ থেকে ২০ কর্ম দিবসের মধ্যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই আধার কার্ডের PVC প্রিন্ট পেয়ে যাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026