Pic Courtesy : India.com
দিল্লীর এক আদালত শুক্রবার নির্ভয়া গণধর্ষণ মামলায় চার আসামির ফাঁসি নিয়ে সমস্ত জল্পনা বন্ধ করে নিশ্চিত করেছে যে তাদের কেউই শনিবার ফাঁসিতে ঝুলবে না।
বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্ত ও মুকেশ সিং এই চারজনকে শনিবার ফাঁসিতে ঝোলানো হবে বলে ঠিক হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার মীরাট থেকে তিহার জেল প্রাঙ্গণে পৌঁছেছিল জল্লাদ এবং ভোরে সে তার দায়িত্ব পালন করবে হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শুক্রবার তাদের ফাঁসিতে আবার স্থগিতাদেশ দেয় আদালত।
সুপ্রিম কোর্ট এর আগে অপরাধী অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করার আবেদনটি খারিজ করেছে।চার আসামিই মৃত্যুদণ্ড বিলম্ব করার জন্য যে পথ গুলি ছিল তা ব্যবহার করে ফেলেছে। এছাড়া চারজনের মধ্যে তিনজন বিচারিক ব্যবস্থার অধীনে তাদের প্রদত্ত সমস্ত আইনী সুবিধা শেষ করে ফেলেছে। শুক্রবার তাদের আইনজীবী এপি সিং বলেন যে তার ক্লায়েন্টদের আবেদন করার পূর্ণ সুযোগ দেওয়া হচ্ছে না। এই চার জনকে ২০১২ সালে এক কিশোরীর নির্মম গণধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছিল।এর প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…