গতকাল, রবিবার Defence Research and Development Organisation (DRDO) অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে একটি নিমজ্জিত টার্মিনাল থেকে K-4 ইন্টারমিডিয়েট রেঞ্জ, পারমাণবিক-সক্ষম, সাবমেরিন-দ্বারা চালিত ব্যালিস্টিক মিসাইল (SLBM) সফল ভাবে পরীক্ষা করেছে। যদিও এই বিষয়ে DRDO বা প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত জানুয়ারির শুরুতে বঙ্গোপসাগরের ৩,৪০০ কিলোমিটার অঞ্চল জুড়ে Notice to Airmen (NOTAM) জারি করা হয় ১৯ থেকে ২১ জানুয়ারির মধ্যে বঙ্গোপসাগরে একটি পরীক্ষা করা হবে এই বিষয়ে।
K-4 SLBM এর সর্বশেষ সংস্করণ, যার সীমা ৩,৫০০ কিমি এবং এটি ২ টনের পারমাণবিক পেডলোড বহন করতে সক্ষম বলে জানা গেছে। ভারতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রায় এক দশক আগে শুরু হয়েছিল। শেষ সফল পরীক্ষাটি INS আরিহান্টের অপারেশনাল কনফিগারেশন দ্বারা পরিচালিত হয়েছিল।
আরও পড়ুন : আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা, রাশিয়া থেকে ভারতে আসছে S-400
গত নভেম্বরে K-4 পরীক্ষা করার সময়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পরীক্ষাটি বিলম্বিত হয়। তখন বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি মিসাইল উৎক্ষেপণ ও ট্র্যাকিংয়ের পক্ষে অনুকূল ছিল না।সত্যেশ রেড্ডির নেতৃত্বে DRDO এর ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা এটি পরীক্ষার জন্য একটি উইন্ডো খোলার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই উইন্ডোটি তারা পেলেন এবং সফল ভাবে পরীক্ষাটি সম্পন্ন করলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…