গতবছর থেকেই ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ গান রীতিমতো মন কেড়েছে সকলের। এই গানের হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতির জন্যই তিনি ভাইরাল হয়েছিলেন নেটদুনিয়ায়। এই গানটি গতবছর থেকে শুরু করে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় রয়েছে। তারকা থেকে সাধারণ কেউই বাকি নেই এই গানের সাথে রিল ভিডিও বানাতে। সম্প্রতি এই গানের সাথে নাচতে দেখা গেল এক ঠাকুমাকে, যা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরাও।
সম্প্রতি এই ভিডিওতে ঠাকুমাকে ভুবনবাবুর কাঁচা বাদাম গানের সাথে ফুল অন এনার্জিতে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় তার পরনে ছিল হালকা সবুজ রঙের থাক থাক গাউন। খোলা চুলে, একটি ছোট্ট কালো টিপ পরেছিলেন তিনি। হাতে ছিল মেহেন্দি। বর্তমানে তারেই ভিডিও পৌঁছে গিয়েছে অসংখ্য নেটনাগরিকদের কাছে। এই ভিডিও মনে ধরেছে সকলের। এই বয়সে এমন করে নাচতে পারা সহজ নয়। নিজের নাতির সাথে প্রায়ই এই ঠাকুমা এমন ধরনের ভিডিও বানিয়ে থাকেন। তফিক নামক ছেলেটির ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই সেইসমস্ত রিল ভিডিওর দেখা মিলবে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ঠাকুমা যথেষ্ট পরিচিত, তা বলাই বাহুল্য।
বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং পছন্দের প্ল্যাটফর্ম সাধারণ থেকে তারকা সকলের কাছেই। একরত্তি বাচ্চাগুলোও বাদ থাকছে না। সম্প্রতি এই ঠাকুমাও নিজের কামাল দেখালেন ইনস্টাগ্রামের পাতায়। তার বানানো ভিডিওগুলি দেখে এটুকু স্পষ্ট তিনি রীতিমতো ফিট রয়েছেন এই বয়সেও। তাকে দেখে শেখার আছে অনেককিছুই। বয়সটা সত্যিই সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দিলেন এই ভাইরাল ঠাকুমা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…