বিনোদন

‘আমি এখন সেলিব্রিটি’, আর বাদাম বেচব না, ঘোষণা বাদাম কাকুর

হলিউড বলিউড থেকে টলিউড সবাই একটি গান নিয়েই বর্তমানে চর্চা করে চলেছে, এবং সেই গানটি হল বীরভূমের সামান্য বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এর গাওয়া কাচা বাদাম। বর্তমানে ভুবন বাদাম কাকু হিসেবে বেশি পরিচিত। তবে, তার পুরনো পেশার থেকে বর্তমানে শিল্পী হিসেবে পরিচিতি বেশি। এই কারণেই তিনি এবারে পেশা ছেড়ে দিয়ে বাদাম না বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। সম্পূর্ণভাবে সঙ্গীত সাধনাতেই মনোনিবেশ করতে চান তিনি।

বর্তমানে কাচা বাদাম গান ছড়িয়ে পড়েছে দেশ থেকে শুরু করে বিদেশেও। বিদেশের বহু মানুষ এই গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করছেন। হয়তো অনেকেই জানেন না এই রিল ভিডিও কিরকম কি ভাষার গান দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু এই গানের বর্তমানে ক্রেজ এতটাই বেশি যে, সকলেই এই গান শুনে রীতিমত মুগ্ধ। প্রত্যেকেই নিজের মত করে তার গানের আলাদা আলাদা সংস্করণ তৈরি করছেন। ডাবস্ম্যাশ থেকে শুরু করে নাচের রিলস সবকিছুতেই স্থান পাচ্ছেন ভুবন ব্যাদ্যকর। তাতেই এবারে শিল্প ভুবনের ব্যবসায়ী স্বার্থকে গুরুত্ব দিয়ে তার সঙ্গে একটি আর্থিক চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে গোধুলিবেলা মিউজিক কোম্পানি।

বীরভূমের ইলামবাজারের একটি সংস্থা গোধুলিবেলা মিউজিক কোম্পানিটি প্রথমবার ভুবনের এই গানটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিল। এবারে বৃহস্পতিবার ভুবনের সঙ্গে খাতায়-কলমে কপিরাইট চুক্তি স্বাক্ষর করে ফেলেছে এই মিউজিক কোম্পানি। এর ফলে এবার থেকে ওই গান ব্যবহার করার আগে তাদের অনুমতি নিতে হবে প্রত্যেককে। বিনিময়ে পারিশ্রমিক পাবেন ভুবন। জানা যাচ্ছে, ভুবন বাদ্যকর প্রায় ৩ লক্ষ টাকার বিনিময় চুক্তি স্বাক্ষর করেছেন, যার মধ্যে ইতিমধ্যেই তিনি দেড় লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে বকেয়া দেড় লক্ষ টাকা তার হাতে পাওয়ার কথা। ভুবন বাদ্যকর জানিয়েছেন, এই টাকা পেয়ে গেলে তিনি আর বাদাম বিক্রি করবেন না, বরং সঙ্গীত সাধনায় সময় অতিবাহিত করবেন।

তবে একটি গান যে তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে ভুবন অত্যন্ত ওয়াকিবহাল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার গাওয়া গান নানা জায়গায় বাজতে শুরু করেছে। নাইজেরিয়া থেকে শুরু করে বোম্বে সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে আমার গান। আমার খুব ভালো লাগছে। বলিউড থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকে অনেকজন আমাকে বলছে গান গাওয়ার জন্য। বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমার গান। আমি অত্যন্ত খুশি। আমার বাংলাদেশ যাবার ইচ্ছা পর্যন্ত ছিল। কিন্তু আমার বউ যেতে দিচ্ছে না।”

অন্যদিকে গোধুলিবেলা মিউজিক কোম্পানির আধিকারিক গোপাল ঘোষ জানিয়েছেন, ভুবনের গান প্রথমে প্রকাশ করলেও কপিরাইট এর ব্যাপারে তারা তেমন ওয়াকিবহাল ছিলেন না। তাই যে যেমন পেরেছেন ভুবনের গান ব্যবহার করে ফেলেছেন। বিভিন্ন জায়গায় ভাইরাল পর্যন্ত হয়ে গিয়েছে এই গান। তবে এখন তারা বিষয়টি বুঝতে শুরু করেছেন এবং ভবিষ্যতে গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তারা। এমনটাই তারা জানালেন একটি সাংবাদিক সাক্ষাৎকারে।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026