ভাইরাল & ভিডিও

‘কাঁচা বাদাম’ গানে দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে তুমুল নাচ একরত্তি খুদের, ভিডিও ভাইরাল

বর্তমান যুগে ইনস্টারিল বানানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রজন্মের কাছে। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই রীতিমতো মজে রয়েছেন ইনস্টারিল নিয়ে। ছোট থেকে বড় সকলেই নিজের পছন্দমত গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং পছন্দের প্ল্যাটফর্ম সাধারণ থেকে তারকা সকলের কাছেই। একরত্তি বাচ্চাগুলোও বাদ থাকছে না। সম্প্রতি তেমনি একটি বাচ্চা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামের পাতায়।

গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করার জন্যই নেটিজেনদের মধ্যে পরিচিত হয়েছিলেন। তবে সময়ের সাথে সাথে তার গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। দেশ থেকে বিদেশে সকলেই এই গানের সাথে তাল মেলাচ্ছেন। তার অদ্ভুত কণ্ঠ পছন্দ সকলেরই। বহু মানুষ তার এই গানটাকে নিজের মতো করে রিমেক করছেন। বলাই বাহুল্য, ভুবনবাবু অর্থাৎ সকলের প্রিয় বাদামকাকু এখন সমাজে বহু মানুষের মাঝে শিল্পী হিসেবে সম্মানিত হয়েছেন। বর্তমানে তিনি বোম্বেতে গিয়েছেন তার পরবর্তী গান রেকর্ড করার উদ্দেশ্যে।

সম্প্রতি কাঁচা বাদাম গানের সাথে একটি বাচ্চা মেয়েকে নাচতে দেখা গিয়েছে। সামাইরা নামটা সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ পরিচিত। এই একরত্তির ভিডিও দেখার অপেক্ষায় থাকেন অগুন্তি নেটনাগরিক। তার ফলোয়ার্স সংখ্যা লাখে কথা বলে। বর্তমানে তার এই কাঁচা বাদাম গানের সাথে বানানো ইনস্টারিলের ভিউজ হয়েছে মিলিয়নে। ভিডিওটি বানানোর সময় এই একরত্তি একটি হলুদ রঙের ক্রপ টপ ও সাদা হট প্যান্ট পরেছিল। এই পোশাকে তাকে যে রীতিমতো মিষ্টি লাগছিলো, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগে শেয়ার করা হলেও এখনো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি।

Rahit Roy

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026