একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর প্রথম বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বঙ্গ বিজেপির মধ্যে এখন সাজসাজ রব। আগামীকালের ব্রিগেড সমাবেশ সাফল্যমন্ডিত করার জন্য তারা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে আগামীকাল মোদীর ব্রিগেড সমাবেশ উপস্থিত থাকবেন মহাগুরু তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। ব্রিগেড সমাবেশে তার উপস্থিতি নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।
আগামীকাল মোদির ব্রিগেড সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী তথা ডিসকো ড্যান্সারের উপস্থিতি রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। সবাই তাকিয়ে আছে কালকের জন্য যে কখন মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করবেন। কিন্তু এরই মাঝে আবার প্রশ্ন উঠেছে এবারে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করলে কি বাংলার গেরুয়া মুখ্যমন্ত্রী হবেন? এই বিষয়ে এবার অনেক জল্পনা-কল্পনার পর মুখ খুললেন বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাই আগামীকাল তিনি যেহেতু শহরে আসছেন তাই তাকে প্রধানমন্ত্রী ব্রিগেড জনসভাতে দেখা যাবে।”
এছাড়াও মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী পদে আনা হবে নাকি তার উত্তর দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “মিঠুন চক্রবর্তী এখনো তো বিজেপি নেই। তিনি দলের সদস্য নন। তাহলে তাকে কেন বা কিভাবে মুখ্যমন্ত্রী করার কথা বলা হচ্ছে?” অন্যদিকে সরস্বতী পুজোর সময় মিঠুন চক্রবর্তীর বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবত গিয়ে বৈঠক করে এসেছিলেন। সেই নিরিখে বলা যায় হয়তো আগামীকাল মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…