রাজ্য

পাহাড়ে আবারো আগুন জ্বলবে, মমতাকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন মুকুল

কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের বৈঠক করে এসেছেন বিনয় তামাং। এবং সেই সময়ে মমতা কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন, পাহাড়ে আবারো আর আগুন জ্বলবে। পাহাড়ের সমস্যা যা ছিল সেটা আবার তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির আরেক নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ক্ষমতার লোভে গদি আটকে রাখার জন্য পাহাড় কে অশান্ত করছেন মমতা নিজে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বিমল গুরুং কে আক্রমণ করে এদিন বিনয় তামাং বলেন, ” বিমল গুরুংয়ের নামে ৬৭টি মামলা দায়ের হয়েছে। সে একজন অপরাধী। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলছে। এমন লোকের সাথে একসঙ্গে রাজনৈতিক বা প্রশাসনিক কাজকর্ম করা সম্ভব নয়।”

সেই কথার সূত্র ধরে বিজেপি কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় এদিন বলেন, ” পাহাড় আবারো জ্বলবে। পাহাড়ে সমস্যা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাহাড় সমস্যার সমাধান একমাত্র উনি জানেন। কিন্তু, এসব দেখে মনে হচ্ছে সমস্ত সমস্যাটা কে তিনি আরও বাড়িয়ে তুলছেন।” তিনি আরো বলেন,” আজ সকাল থেকে বিনয় যা বলছে, তা শুনে আমার মনে হচ্ছে কোনো স্থায়ী সমাধান যদি না বেরোয় তাহলে পাহাড় আবার জ্বলবে। ”

এদিন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন। তিনি তার বক্তব্যে বলেন,” কুর্সির লোভে পাহাড় কে অশান্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তো বটেই পাহাড় এবং উত্তরবঙ্গে অশান্তি করছেন। একে অপরের সাথে লড়িয়ে দিচ্ছেন। আমরা সকলে তীব্র নিন্দা করছি এ বিষয়টির।”

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026