পলিটিক্স

বিজেপি রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত রাজিব-কৈলাস, দলবদলের ইঙ্গিত?

অনেক তোড়জোড় করে শুরু করা হলেও এবারের বিজেপি রাজ্য কমিটির বৈঠক। এই বৈঠক থেকে বিজেপি নেতারা জানতে চাইছিলেন যে ঠিক কোথায় কোথায় ভুল হলো এবং কি কারণে এবারের নির্বাচনে এতটা খারাপ ফল করেছিল বিজেপি। যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা বারংবার বলে আসছিলেন ২০০ এর বেশি আসন পাবে বিজেপি, সেখানে মাত্র ৭৭, ব্যাপারটা কারোরই হজম হচ্ছিল না। বিজেপিতে এখন চলেছে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা। অনেকে বলছেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় তৃণমূলের হয়ে খেলেছেন, আবার অনেকের বক্তব্য ঠিক করে লড়াই হয়নি এবারে।

তো যাইহোক এবারের নির্বাচনের থেকে যাওয়া খাঁটি খুঁজে বের করতে বিজেপি রাজ্য কমিটির বৈঠক। উপস্থিত অমিত মালোব্য, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, শুভেন্দু অধিকারী, তথাগত রায় সহ আরো অনেকে। কিন্তু খুবই তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত কৈলাস এবং রাজীব। আগে থেকেই রাজিবকে এই বৈঠকের ব্যাপারে জানানো হয়েছে। এবং তিনি নিজেও আসবেন বলেই জানিয়েছিলেন, কিন্তু এখনো পাওয়া খবর অনুযায়ী, সাধারণ ভাবে তো বাদ দিন, অনলাইনে ভার্চুয়াল ভাবেও যুক্ত নন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর কৈলাসের এখনো কোনো খবর নেই।

এই বৈঠক থেকেই বিজেপি আগামী দিনের কর্মসূচি স্থির করতে চলেছে। একুশের নির্বাচনে পরাজয়ের পরে এটাই বিজেপির সর্বপ্রথম মিটিং। আর এই মিটিং এই নেই বিজেপির কেন্দ্রীয় রাজ্য পর্যবেক্ষক আর এবারের নির্বাচনে বিজেপির অন্যতম বড়ো মুখ হিসাবে উঠে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি হয়ত শুভেন্দু মিটিংয়ে আছেন বলে আসেননি, এটাও অনেকেই বলছেন। আবার অনেকের ধারনা তৃণমূলের সঙ্গে রফা করা হয়েছে তাই আর বিজেপির দিকে ফিরেও তাকাচ্ছে না রাজীব বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সবথেকে বড়ো সন্দেহজনক ব্যাপার হলো কৈলাস বিজয়বর্গীয় এর অনুপস্থিতি। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন কিভাবে যোগ দেবে ওর জন্যই তো এই হাল হয়েছে। আবার অনেকে এই বিষয়টিকে এতটা হালকা ভাবে নিতে চাইছেন না। শুধুমাত্র কি দলের ভিতরে বিক্ষোভের মুখে পড়ার ভয়ে যোগ দিতে চাইলেন না কৈলাস বিজয়বর্গীয়? নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ এর সম্ভাবনা রয়েছে? উত্তরটা দেবে সময়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026