অজয় দেবগনের কারণে নিজের প্রথম প্রেমিককে বিয়ে করেননি কাজল, কে ছিলেন সেই ব্যক্তি? জেনে নিন

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকা স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নেটিজেনদের কাছে কৌতূহলের বিষয়। তাই তো মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই তারকা জুটি। অজয় দেবগনের জীবনে কিছুর অভাব নেই হয়তো। একদিকে বলিউড ক্যারিয়ারে সাফল্য ও অন্যদিকে তিনি কাজলের সাথে বেশ সুখের সাথেই জীবন কাটাচ্ছেন। তবে অজয় দেবগন সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন নিজের স্ত্রী কাজলের জন্য।

আসলে বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে সর্বদাই কোনো না কোনো গুঞ্জন খবরের শিরোনামে আসতে থাকে। নিজেদের প্রিয় তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবই থাকে ফ্যানদের নখদর্পণে। সম্প্রতি অজয় দেবগনের স্ত্রী কাজল নিয়ে এমন কিছু খবর এসেছে যা নিয়ে তুমুল চর্চা চলছে গোটা ইন্টারনেট জুড়ে। আপনিও সেই বড় খবর শুনলে আঁতকে উঠতে পারেন। জানা গিয়েছে, কাজলের জীবনের প্রথম প্রেমিক ছিলেন না অজয় দেবগন। অভিনেত্রী মন দিয়ে বসে ছিলেন অন্য একজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে অজয় দেবগনের সাথে বিয়ে হয়ে যায় অভিনেত্রীর।

তবে কে ছিল কাজলের প্রথম প্রেম? জানা গিয়েছে, কাজল যেই ব্যক্তিকে ভালোবাসতেন তাঁর নাম কার্তিক মেহেতা। বহুদিন ধরেই কাজল এবং কার্তিক এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতেন। এমনকি তাদের সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে তাদের মধ্যে বিয়ের কথা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মাঝে চলে আসেন অজয় দেবগন। কাজল তার প্রেমিক কার্তিক মেহেতাকে বিয়ে করতে চাইলেও, শেষ পর্যন্ত অজয় দেবগনের সাথে তার বিয়ে হয়।

আসলে কার্তিকের সাথে চুটিয়ে প্রেম করার সময় কাজল একটি সিনেমায় কাজ করা শুরু করেন যাতে সহকর্মী ছিলেন অজয় দেবগন। সিনেমার শুটিং চলাকালীন কাজল এবং কার্তিকের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন শুরু হয়। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেন অজয় দেবগন। তিনি তখন কাজলের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন এবং খুব ভালো বন্ধু হয়ে যান। অন্যদিকে কাজলের সাথে দূরত্ব বেড়ে যায় কার্তিকের। এরপরই অজয় দেবগনকে বিয়ে করে এখন বেশ সুখের জীবন কাটাচ্ছেন কাজল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026