Bhojpuri: খেসারি লাল যাদবের সাথে রোমান্টিক হলেন কাজল রাঘওয়ানি, ৯৫ মিলিয়ন মানুষ দেখেছেন

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী কাজল তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। তিনি দিনেশ লাল যাদব থেকে শুরু করে খেসারি লাল যাদব অব্দি সমস্ত ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন।

খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানির মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়াতে। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হচ্ছে কাজল রাঘওয়ানি ও খেসারি লালের একটি গান। এর নাম, ‘জবালে জাগল বাণী‘। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সংঘর্ষ‘ সিনেমার ভিডিও এটি। এখানে দুজনের রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। খেসারি গানটিতে বলেছেন, ‘তোহরা তা সুজে শররাত হো, মন কাহে নাইখু তু মারাব হো।’ আসুন আমরা এক ঘুমে ঘুমাই, বিশ্বের আনন্দ ভাগাভাগি করি।’ এতে কাজল রাঘবানীর চরিত্র উত্তর দেয়, ‘বাতে খেলুনা, মানুষ কে বুঝুনা, অ্যায়ি না একরে মে বাজল রাহি, জানি হামরা সে ডোরে-ডোরে ভাগ রাহি, জাবালে জাগল বানি মেজ লাগল রাহি।’

এই গানটি গেয়েছিলেন খেসারি লাল যাদব এবং হানি বি। গেয়েছেন। এই গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব, সুর করেছেন মধুকর আনন্দ। এটি ‘ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি’ ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। আপনি শুনলে অবাক হবেন যে ৯৫ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই এই ভাইরাল মিউজিক ভিডিওটি দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026