বলিউড

Kajol-karan: অজয় দেবগনের আগে খিলাড়ির প্রেমে হাবুডুবু খেতেন কাজল, সকলের সামনেই কারাণ পর্দাফাঁস করলেন অভিনেত্রীর

বি-টাউনে কাজল ও কারাণের বন্ধুত্বের কথা অজানা নয় কারোরই। বলিউডের ‘হিনা ইন মুম্বাই’এর প্রিমিয়ারে প্রথম দেখা তাদের। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। মাঝে কয়েকদিন তাদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে কথা বন্ধ থাকলেও, বর্তমানে আবারো তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়। উল্লেখ্য, কাজলের সাথে নিজের ভুল বোঝাবুঝির কথা অবশ্য নিজের বায়োগ্রাফিতেও লিখতে দেখা গিয়েছে পরিচালককে। এই মুহূর্তে কালার্সের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখ লাজা’র মঞ্চে একসাথে দেখা মিলেছে তাদের। সেখানেই অভিনেত্রীর গোপন কথায় পর্দাফাঁস করেছেন পরিচালক-প্রযোজক।

এই মুহূর্তে ‘ঝালাক দিখ লাজা’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মনীশ পল। আর এদিন সঞ্চালক তাদের দুজনের বন্ধুত্বের পরীক্ষা নিয়েছেন। তারা একে অপরকে ঠিক কতটা চেনেন! সেটাই একটি খেলার মাধ্যমে পরক করে দেখেছেন তিনি। আর সেই খেলা খেলাতেই কাজলের পুরনো গোপন সত্য প্রকাশ করেছেন পরিচালক-প্রযোজক কারাণ। ক্যামেরার সামনে প্রিয় বন্ধুকে এই প্রথম নয়, এর আগেও বহুবার অস্বস্তিতে ফেলেছেন পরিচালক। তবে পুরোটাই যে মজার ছলে হয়েছে, তা অবশ্য সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে।

উল্লেখ্য, কালার্স টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের তরফ থেকেই সেই ঝলক শেয়ার করে নেওয়া হয়েছে। আর সেখানেই মনীশকে প্রশ্ন ছুড়ে দিতে দেখা গিয়েছে কারাণ জোহারের দিকে। সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, অজয় দেবগন ছাড়াও অভিনেত্রীর আর কোন বলিউড তারকার প্রতি ক্রাশ রয়েছে? এর উত্তরে একজন বন্ধু হিসেবে মজার ছলেই কারাণ জানিয়েছেন, অজয় দেবগানের সাথে সম্পর্কে জড়ানোর আগে অক্ষয় কুমারকে তার ভালো লাগতো। এমনকি তার প্রেমে একটা সময় হাবুডুবুও খেয়েছেন অভিনেত্রী। কারাণের এই কথা শুনে কাজলের পাশাপাশি হাসতে দেখা গিয়েছে সকলকেই। তবে ভিডিওতে কারাণ-কাজল ছাড়াও দেখা গিয়েছে সঞ্চালক মনীশ ও মাধুরী দীক্ষিতকে।

তবে এরপর কাজলকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। পরিচালক না হলে কারাণ কি হতেন? আর মনীশের এই প্রশ্ন শুনে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছেন তিনি পরিচালক না হলে ডান্স কোরিওগ্রাফার হতেন। সেই নিয়ে মঞ্চে বেশকিছুটা মজাও করেছেন সঞ্চালক।

কারাণ-কাজল যেহেতু আজকের বন্ধু নন, সেক্ষেত্রে দুজন দুজনের এমন অনেক গোপন কথাই জানেন যা হয়তো জানেন না কেউই। তবে সেটাই স্বাভাবিক, কারণ বন্ধুত্বের এমনই হয়ে থাকে। তবে এই প্রথম নয়। এর আগে বহুবার কাজলের কাজকর্মের পর্দাফাঁস করতে দেখা গিয়েছে কারাণকে। উল্লেখ্য, ‘কপিল শর্মা শো’তে বলিউডের খিলাড়ির প্রতি কাজলএকসময়ের দুর্বলতার কথা বলতে শোনা গিয়েছিল পরিচালককে। সেখানে তিনি এও জানিয়েছিলেন, অক্ষয় কুমারের সূত্র ধরেই তাদের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল। ‘হিনা ইন মুম্বাই’ প্রিমিয়ারে গিয়ে গোটা পার্টিতে থাকাকালীন শুধু অক্ষয় কুমারকেই খুঁজে গিয়েছিলেন অভিনেত্রী। আর তার সঙ্গ দিয়েছিলেন পরিচালক। আর সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু যা জারি রয়েছে এখনো। ২০১৬’র পর আবারো পরিচালকের ভূমিকায় ফিরছেন কারাণ। ২০২৩’এ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ নিয়েই বড়পর্দায় হাজির হবেন তিনি। ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। তাছাড়াও দেখা মিলবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিদের মতো বলিউডের তারকা খচিত কিছু লেজেন্ডদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026