তারকা দম্পতির মধ্যে চলছে জোর টক্কর। প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল ঘোষণা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। চ্যালেঞ্জ টা হল এটা নিয়ে কে ভালো সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারে। আর সংলাপটা ও কিন্তু সিগারেট নিয়েই, বলতে গেলে সিগারেট জ্বালানো নিয়ে।
দুটি ছবির ক্লিপ জুড়ে একটি নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসলেন অজয় দেবগন। এর মধ্যে একটি হলো কাজলের ত্রিভঙ্গ এবং নিজের রানওয়ে ৩৪। আর দুটি ছবিতে রয়েছে এই একই রকম সংলাপ। প্রথম সংলাপে কাজলকে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে আর হাতে রয়েছে একটি সিগারেটের প্যাকেট ধরা। প্যাকেটের মুখটা ধরে রেখেছেন তিনি। তার সামনে এসে দাঁড়ালেন একজন মহিলা। সেই সময় কাজল অন্য একজনের সাথে ফোনে কথা বলছিলেন। আজমকা সেই মহিলা তার সামনে চলে আশায় তিনি যান চমকে। মহিলাকে কাজল প্রশ্ন করেন, “কি হয়েছে?” তার উত্তরে মহিলা বলেন, “ম্যাম এখানে সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা আছে।” কাজল প্যাকেটটি তুলে ধমক দিয়ে প্রশ্ন করেন, “জ্বলছে কি?” মহিলা “না” উত্তর দিলেই উল্টোদিকে কাজল প্রশ্ন করেন, “তাহলে?”
এর পরের ক্লিপে আবার দেখা যায়, অজয় দেবগন দাঁড়িয়ে রয়েছেন একটি শৌচাগারের ভিতরে এবং মুখে রয়েছে একটি না জ্বালানো সিগারেট। হাতে রয়েছে একটি লাইটার। এক ব্যক্তি বেসিনে হাত ধুতে বললেন, “এখানে সিগারেট খাওয়া যাবে না।” লাইটারে খুট করে আওয়াজ করতে করতে অজয় ভারী গলায় বললেন, “জ্বালাইনি তো।” এই ভিডিওটি পোস্ট করে অজয় তার স্ত্রীর প্রশংসা করে লিখেছেন, এখানে কাজল আমাকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, অজয়ের পোষ্টের নিচে কমেন্ট বক্সে কাজল লিখলেন, “চিন্তা করো না, সিগারেটের টান দেওয়ার কথা এখনো ভাবি নি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…