Categories: নিউজ

এক নজরে দেখে নিন বারাসাত এর প্রসিদ্ধ পুজোগুলির থিম ও বিশেষ আকর্ষণ

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: সামনেই কালীপূজা আর কালীপূজা মানেই বারাসাত। কারণ, জমজমাট চোখ ধাঁধানো থিমে বারাসাত মানুষের মনে একটা আলাদা জাইগা করে নিয়েছে। দোরগোড়ায় এসে গেছে কালীপূজা। মাতৃ আরাধনার সাথে পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন তো রয়ছে। আর গন্তব্য যদি হয় বারাসাত তাহলে আজকের প্রতিবেদন আপনারই জন্য।

প্রতিবারের মত এবারও চোখ ধাঁধানো থিমে বারাসাত মানুষের মনে দাগ কাটবে সে ব্যাপারে সন্দেহ নাই! এবার বারাসাতের নবোপল্লী এসোসিয়েশন গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। আরেকটি নামজাদা পুজো কমিটি আমরা সবাই ক্লাবের তরফ থেকে এবার কালীপূজাতে ‘ মায়ানমারের স্বর্ণ মন্দির’ করা হয়েছে। ৫৩ বর্ষে পদার্পণকারি বারাসাত সন্ধানী ক্লাব এবার অবহেলিত শিশুদের শৈশব নিয়ে থিম ‘ এখনও আধারে’। বারাসাত মৎস্য আরত সমিতির এবারের কালীপূজায় অন্যতম আকর্ষণ এর কেন্দ্রবিন্দু হচ্ছে ৯৯ কেজি রুপোর গয়না দিয়ে তৈরি মাতৃমূর্তি।

বারাসাত ইয়ং স্টার অ্যাসোসিয়েশন এর পুজো এবার ৪৮ তম বর্ষ পদার্পণ করলো। তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে অজন্তার ধাঁচে ১২ ফুট উচ্চতার সবুজ শ্যামামূর্তি। আগুয়ান সংঘ এবার ৪৮ তম বর্ষ কেরলের সবোরিমালা মন্দির এর আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে।

সংহতি ক্লাব ৭১ তম বর্ষ বিদ্যাসাগর এর বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে ও প্রতিমা দক্ষিণেশ্বর এর কালিমূর্তির আদলে তৈরি করা হবে। বারাসাত জাগৃতি সংঘ এবার তিতুমীরের বাঁশের কেল্লা এর আদলে মণ্ডপ তৈরি করছে।

বারাসাত বিদ্রোহী ক্লাবের থিম এবার হিন্দু ধর্ম এক ও অভিন্ন’। শিব মন্দির এর আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এছাড়াও আরো অনেক কারুকার্য দেখতে পাওয়া যাবে। এছাড়া ন পাড়া ওয়েলফেয়ার কমিটি, শতদল সংঘ ইত্যাদি ক্লাবে দুর্দান্ত মণ্ডপ সজ্জা ও প্রতিমা দেখা যাবে বলে সূত্রে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026