নিউজ

কালি পুজোয় তুবড়ি জ্বালাতে গিয়ে মৃত্যু ২ শিশুর! স্তব্ধ গোটা এলাকা

কলকাতা : দীপাবলি, বাঙালির এক অন্যতম উৎসব। এদিন সকল বাঙালী জাতি, ধর্ম, নির্বিশেষে একত্রে মিলিত হয়। সকলেই নিজেদের বাড়ি, এলাকা, আলোয় আলোকিত করায় ব্যস্ত থাকে। ছোট্টদের জন্য থাকে আতশবাজি, শব্দবাজি ইত্যাদি। কিন্তু আনন্দের করতে করতে যদি কারো প্রান চলে যায় তা খুব দঃখজনক। এরম এক ভয়াবহ ঘটনা হয়েছে কলকাতায়।

সোমবার, দীপাবলিতে মেতে উঠেছিল পুরো শহর। ওইদিন হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। অপরদিকে কশবায় তুবড়ি ফেটে যাওয়া খোল গলায় বিধেঁ মৃত্যু হয় এক কিশোরের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার অনুশ শর্মার সাথে ফোনে কথা বলেন।

কাল, হরিদেবপুরে বাড়ির বাইরে তুবড়ি পোড়াতে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। তুবড়িতে আগুন ধরানোর পর অনেকক্ষন পরও আগুন ধরেনি। আগুন না ধরায় তুবড়ির কাছে যায় শিশুটি। যাওয়ার সাথে সাথেই তুবড়িটি ফেটে যায়। সঙ্গে সঙ্গে তুবড়ির ভাঙা অংশ ছিটকে গলায় লেগে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। মৃত শিশুর বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়ে নিজের মৃত শিশুকে দেখে। তৎক্ষনাৎ পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে।

অপরদিকে সন্ধ্যায় কসবার এক বাসিন্দা দীপকুমার নিজের বাড়ির সামনে তুবড়ি জ্বালাচ্ছিল। একই অবস্থা হয় দীপকুমারের। গলায় তুবড়ির খোল এসে লাগে দীপকুমারের। শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। একই কারনে দুজনের মৃত্যুর কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার পুলিশ কমিশনার অনুশ শর্মার সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হবে, দোষিরা অবশ্যই শাস্তি পাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026