নিউজ

Kalighater Kaku Arrested: ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র, জাল গোটাচ্ছে ইডি, এরপরে কি রাঘব বোয়ালদের পালা?

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে এবারে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি তাকে ডেকে পাঠিয়েছিল ইডি। তিনি যদিও আগেই জানিয়েছিলেন, তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন। ফলে, এই মামলায় তার গ্রেফতারি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সরকার। এই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই কালীঘাটের কাকুর নাম শোনা গিয়েছিল। এর আগে কুন্তল ঘোষের মুখে এই ব্যক্তির নাম জানা গেছিল। তার নাম সামনে আসার পরেই তিনি বলেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন তাই তাকে এত হেনস্থা করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলায়, আগেও কালীঘাটের কাকুর নাম উঠে এসেছিল৷ যখন তার নামে একাধিক অভিযোগ উঠছে, তখন থেকেই তার বিরুদ্ধে ঘুটি সাজাচ্ছে সিবিআই। অভিযোগ ছিল, বেআইনি নিয়োগের জন্য তোলা টাকার একটা অংশ ধারাবাহিকভাবে যেত কালীঘাটের কাকুর কাছে৷ এর পরেই সুজয়কৃষ্ণ ভদ্র নামের ওই ব্যক্তিকে ডেকে পাঠায় সিবিআই৷ নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ এবার সেই কালীঘাটের কাকুর বাড়িতেও গেল ইডি৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ।

গত ২০ মে সুজয়কৃষ্ণের বেহালার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই তল্লাশিতেই সুজয়কৃষ্ণের বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছিল ইডি। যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন একাধিক সম্পত্তি তার নামে আছে। তল্লাশিতে সুজয়কৃষ্ণের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য দেখিয়েও এ দিন সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই আজ তলব করা হয় তাঁকে৷ এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছন সুজয়কৃষ্ণ৷ সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026