নিউজ

চলতি সপ্তাহেই ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দিরের দরজা, জানাল মন্দির কতৃপক্ষ

গত সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা জুন থেকে রাজ্যে মন্দির, মসজিদ, গীর্জা খোলার অনুমতি দিয়েছিলেন। সেই মতো ১লা জুন অনেক গুলি মন্দির, মসজিদ এবং গীর্জা খোলে। কিন্তু এরপরও বন্ধ ছিল কালীঘাট মন্দির। অবশেষে ভক্তদের জন্য সুখবর। চলতি সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দির। এই সপ্তাহ থেকেই ভক্তরা কালীঘাটে মায়ের দর্শন করতে যেতে পারবেন বলে জানানো হয়েছে মন্দির কতৃপক্ষের তরফে। মন্দির চত্বরে বসছে স্যানিটাইজিং চ্যানেল বসানোর কাজ করা হচ্ছে, তা সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে মন্দিরের দরজা।

মন্দির খোলার প্রসঙ্গে বলতে গিয়ে কালীঘাট মন্দির কমিটির সভাপতি তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আমরা মন্দির খোলার বিষয়ে আলোচনা করি। সমস্তরকম সুরক্ষা বিধি মেনেই খোলা হবে মন্দির। সেই মতো কাজ চলছে। পুরো মন্দির চত্বর স্যানিটাইজ করা হচ্ছে, প্রবেশ দ্বারের সামনে বসানো হচ্ছে স্যানিটাইজিং চ্যানেল। মন্দিরে সম্পূর্ণ করোনা বিধি মেনে চলা হবে।” মন্দির কতৃপক্ষ ভক্তদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিনব উপায়ও গ্রহণ করেছে বলে জানান শুভাশিস বাবু। মন্দিরে একইসাথে ১০ জনের বেশি ভক্ত প্রবেশ করতে পারবেনা বলে জানিয়েছেন তিনি। মন্দির খুললে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ১লা জুন থেকে সমস্ত মন্দির, মসজিদ, গীর্জা খুলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও দক্ষিনেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠের মতো বড় বড় মন্দির গুলির দরজা খোলেনি ভক্তদের জন্য। তারপরই, এই সপ্তাহেই যাতে মায়ের দর্শনে আসতে পারেন ভক্তরা সেকথা ভেবেই মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট মন্দির কতৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026