Categories: নিউজ

ভোট গণনা হলে আগামী দুই মাস ও ঘুমোতে পারবে না, রাজীবকে পাল্টা কল্যাণ

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবারে সেই যোগদান নিয়ে প্রাক্তন বনমন্ত্রীকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

ইতিমধ্যেই বাংলায় জোর কদমে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে সভা সমাবেশ চলছে এবং বিরোধীদের নিচু দেখানো লড়াই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ভাঙ্গন তো আছেই। তারই মধ্যে আবার তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগদান করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যোগদানের পর তিনি একের পর এক তোপ দাগছেন শাসকদলের বিরুদ্ধে। আর এই নিয়ে এবারে তাকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সদ্য বিজেপিতে যোগদান করা এই নেতা আক্রমণ করলেন তৃণমূলকে। তিনি দাবি করেছিলেন নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। এইজন্য তারা খেলোয়াড়দের প্রস্তাব দিচ্ছে। তৃণমূল আবার সাংবাদিকদের ভোটে দাঁড়ানোর জন্য ডাকতে পারে বলে তার কটাক্ষ।

তিনি আরো বলেন, ‘তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য এক পুলিশ সুপার পদত্যাগ করে ফেলেছেন। ঠিকঠাক প্রার্থী এখনো পর্যন্ত তৃণমূল খুঁজে পাইনি।”

রাজিব ব্যানার্জি এহেন মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যান পাল্টা মন্তব্য করেন, “চিন্তার কোন কারণ নেই রাজিবের। গণনার পর দেখবেন আগামী দুবছরে ঠিক করে ঘুমাতে পারবে না ও।”

পাশাপাশি অমিত শাহের (Amit Shah) কাছে মাথা নত করে তৃণমূলের ব্যাপারে বিভ্রান্তি তৈরি করতে চাইছে রাজীব বন্দ্যোপাধ্যায় বলে তার অভিযোগ। তিনি বলছেন, “শুভেন্দু এবং রাজিব বঙ্গ বিজেপি-র একটা প্রাইভেট কোম্পানি তৈরি করেছেন। আর আমরা তো আমাদের নিয়ম মেনে কাজ করব। পদ্মফুলে যেমন আছেন তেমনই থাকুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026