Categories: দেশনিউজ

বড় সুখবর! বছরে ১২ হাজার টাকা করে পাবেন কৃষকরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারত একটি কৃষিপ্রধান দেশ। তাই দেশ চায় যে কৃষকদের যাতে সমস্ত সুবিধা প্রদান করা যায়। তাই এবার মোদি সরকার দেশের কৃষকদের জন্য এক অনন্য প্ল্যান এনেছে। একদিকে মোদি সরকার শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৪ তম কিস্তি স্থানান্তর করতে চলেছে। এরমধ্যেই আবার মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সুখবর শুনিয়েছে তাদের মুখ্যমন্ত্রী। এবার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর হবে ১২ হাজার টাকা। রাজগড় জেলায় কিষাণ-কল্যাণ মহাকুম্ভে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন।

এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “আগের সরকার কৃষকদের উপর যে সুদের বোঝা চাপিয়েছিল, তা এখন কৃষকদের মাথা থেকে সরানো হচ্ছে। সেচের আওতাধীন এলাকা বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে। একসময় যে রাজ্যে ৭.৫ লক্ষ হেক্টর সেচ ক্ষমতা ছিল, সেই রাজ্যের সেচ ক্ষমতা এখন বেড়ে ৪৫ লক্ষ হেক্টর হয়েছে, যা ৬৫ লাখ পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।” এছাড়া তিনি আরও বলেন, “আগে রাজ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকত। এখন রাজ্য বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগের সরকার সেচ ও রাস্তার ব্যবস্থাও করেনি। কৃষকরা প্রতারিত হয়েছেন। সুখালিয়া প্রকল্পে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।” একই সাথে রাজ্যের কোনও জেলার কৃষকদের প্রতি কোনও অবিচার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী কিষাণ-কল্যাণ যোজনার আওতায় এদের মধ্যপ্রদেশের কৃষকরা মোট ১২,০০০ টাকা করে পাবেন। এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে পিএম কিষান যোজনার ৬,০০০ টাকা। এতদিন কিষান কল্যাণ আওতায় রাজ্যের কৃষকদের চার হাজার টাকা করে দেওয়া হত। এবার সেই টাকা বাড়িয়ে করা হয়েছে, ৬০০০ টাকা। অন্যদিকে কৃষকরা এমনিতেই পিএম কিষান যোজনায় ৬০০০ টাকা করে পান। সুতরাং মোট মিলিয়ে এবার মধ্যপ্রদেশের কৃষকরা ১০ হাজার টাকার বদলে ১২ হাজার টাকা করে পাবেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৯০০ কোটি টাকা, মুখ্যমন্ত্রী কিষাণ-কল্যাণ যোজনার আওতায় ৭০ লাখ ৬১ হাজার কৃষকের অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026