নিউজ

এসএসসি দুর্নীতি মামলায় এবারে সিবিআই হেফাজতে প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবারে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তাকে জেরা করার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেখানে টানা ৬ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হলো তাকে। সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সংক্ষিপ্ত মেডিকেল পরীক্ষার পর আবারো তাকে ফিরিয়ে আনা হয় নিজাম প্যালেস। সেখানে থেকে গ্রেফতার করে পুনরায় এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে জেরা করবে বলে জানিয়েছে সিবিআই। শুক্রবার আদালতে তাকে পেশ করা হবে বলে জানিয়েছে সিবিআই।

অন্যদিকে, যে সময় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেরা পর্ব চলছে, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় সিবিআই কর্তৃপক্ষ। রাজনৈতিক মহল মনে করছে, এবারে হয়তো কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে সিবিআই। শুক্রবার যদি পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হেফাজতের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গ্রেপ্তার হওয়ার পর যখন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মেডিকেল পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়, সংবাদ মাধ্যমের প্রশ্নে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, “যেটা বলেছি সেটাই সত্যি।” আসলে কোন সত্যি তুলে ধরতে চাইলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়? একটি সূত্রের দাবি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নাকি সিবিআই জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন, “পর্ষদ কলঙ্কমুক্ত হবে।” তিনি কি এই কথাটাই বারবার প্রমাণ করতে চাইছেন? তবে, এই ব্যাপারটা কোনোভাবেই অস্বীকার করা যায় না যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু নিজেই নিয়োগপত্র দিতেন সকলকে। এই কারণে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে তার একটা সক্রিয় ভূমিকা কোনভাবেই অস্বীকার করা যায় না।

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এসএসসি নিয়োগ মামলায় ভুয়া নিয়োগপত্র সই করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজেই। মূলত সুপারিশের উপরে নির্ভর করেই কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগ পত্রে সই করতেন। শান্তি প্রসাদ সিনহার সুপারিশ অনুযায়ী যাদেরকে কল্যানময় গঙ্গোপাধ্যায়ের কাছে পাঠানো হতো, তাদেরকে কোন প্রশ্ন করা ছাড়াই শুধুমাত্র সুপারিশের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের নিয়োগ করে নিতেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টেও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও হাইকোর্ট ও দিন কয়েক আগে জানিয়েছিল, এই নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় একইভাবে দোষী। অর্থাৎ তাকে কোনোভাবেই রেয়াত করা যায় না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026