আর পাঁচজন হকারের মতই একজন সাধারন হকার ছিলেন বীরভূমের ভুবন বাদ্যকর। নিজের দু’চাকা নিয়ে গ্রামে গ্রামে ‘কাঁচা বাদাম’ বিক্রি করতেন তিনি। আর নিজের বিক্রির পদ্ধতিতে অভিনবত্ব আনতে নিজেই কথা লিখে সুর বসিয়ে দেন। এরপর থেকেই গান গেয়ে হকারি করতেন সকলের প্রিয় বাদামকাকু। আর তার সেই গান গেয়ে বাদাম বিক্রি করার অভিনব পদ্ধতি পছন্দ হয়েছিল বহু মানুষের। তার কথায় ও সুরে ‘কাঁচা বাদাম’ নিয়ে বাঁধা এই গান সোশ্যাল মিডিয়ার হাত ধরে পৌঁছে যায় গোটা বিশ্বের মানুষের কাছে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন।
বীরভূমের দুবরাজপুরে এতদিন মাটির ছোট্ট বাড়িতে থাকতেন তিনি। এখন নিজের আর্থিক অবস্থা কিছুটা ভালো হতেই তার মাটিতে বাড়ির পাশেই তুলছেন পাকা বাড়ি। এই কথা বাদামবাবু জানিয়েছেন নিজেই। এমনকি বাঁদছেন গানও। নিজের পরিবারের কথা চিন্তা করেই তাদেরকে কিছুটা আরাম দেওয়ার জন্যই এমন করছেন ভুবন। তিনি নিজে মুখেই জানিয়েছেন, তিনি
লাখ টাকা খরচা করেই বানাচ্ছেন নিজের স্বপ্নের বাড়ি। মার্বেল বসেচ্ছেন মেঝেতে। বাড়ির বারান্দাটাকেও নিজের মনের মতো করে সাজাবেন বলেই ঠিক করেছেন বাদামকাকু। ইতিমধ্যেই এই প্রসঙ্গে কথা হয়ে গেছে এক শিল্পীর সাথে, নিজেই জানিয়েছেন ভুবনবাবু। এখনো পর্যন্ত এই বাড়ির পিছনে ৬ লাখ টাকা খরচা হয়ে গেছে। আরো কিছুটা খরচা হতে পারে, তা তার কথা থেকেই জানা গেছে।
এই মুহূর্তে ষ্টার জলসার পর্দায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোরি’র মঞ্চে স্ত্রী আদুরীর সাথে দেখা মিলছে ভুবনবাবুর। সম্প্রতি এই রিয়্যালিটি শোয়ের দৌলতে ঘুরে নিয়েছেন গোটা শহর কলকাতা। এর পাশাপাশি তার বাড়ির স্বপ্নটাও পূরণ হচ্ছে ধীরে ধীরে। এক নামি সংবাদ প্রতিষ্ঠানের তরফ থেকে এই প্রসঙ্গে কথা বলা হয়েছিল বাদামবাবুর সাথে। কথায় কথায় এই সমস্ত কথা জানিয়েছেন তিনি। আর তার সাথেই বাড়ি নিয়ে বাঁধা দুকলি গানও শুনিয়েছেন, “ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।” তার গান শুনতে ভালোবাসেন অনেকেই, যা নিজেও বেশ উপভোগ করেন বীরভূমের ভুবন বাদ্যকর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…