রাজ্য

বায়ুদূষণ নেই, শিলিগুড়ি থেকে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা, এমনকি দেখা গেল রায়গঞ্জ থেকেও

তখন ঘড়ির কাঁটা ৫.৪০ ছুঁই ছুঁই। লাল আভায় ভরে গেল গোটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকাশ। সাথে লাল হতে শুরু করে কাঞ্চনজঙ্ঘার চূড়াও। আর এর পরই ১০-১২ মিনিট ধরে রঙের খেলা দেখালো কাঞ্চনজঙ্ঘা। বিশেষজ্ঞ তথা পরিবেশবিদদের মতে করোনা পরিস্থিতিতে কমে গিয়েছে বায়ুদূষণ। আর এই বায়ুদূষণ কমে যাওয়ায় কেবল শিলিগুড়ি নয়, রায়গঞ্জ থেকেও দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে।

 

ওইদিন সাংবাদিকদের এক পর্যটক জানান,”সে কি অপূর্ব দৃশ্য। হৃদয় আপ্লুত হয়ে গিয়েছে। অনেকটাই দেড়ি হয়ে গিয়েছিল আমাদের। কিন্তু এক্ষেত্রে যে এত ভালো একটি দৃশ্য দেখতে পাবো তা কখনও আশা করিনি।। এক কথায় ভালো লেগেছে।” অন্যদিকে অন্য এক পর্যটকের মতে, এ দৃশ্য তো ভালো লাগারই কথা। কিন্তু পরিকাঠামোগত উন্নতি সাধনের জন্য অনেকটাই নষ্ট করা হয়েছ টাইগার হিলের সৌন্দর্যকে। যা দেখে খুবই মর্মাহত তিনি। তিনি আশা করছেন যে এই উন্নয়নের কাজ মিটে গেলে আগের থেকে আরও উন্নত এবং সুন্দর টাইগার হিল দেখার সুযোগ তিনি পাবেন।

 

প্রসঙ্গত উল্লেখ্য, পরিবেশবিদ দের মতে অনেকটা কমে গিয়েছে দূষণের হার। যার ফলে ভারতের বেশ কয়েকটি স্থানে দেখা গিয়েছে বহু অপূর্ব দৃশ্য। গত মাসে সামাজিক গণমাধ্যমে অপর একটি দৃশ্য ভিডিও এর মাধ্যমে শেয়ার করা হয়। সেই ভিডিওতে গঙ্গার জলের স্বচ্ছতাকে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এত স্বচ্ছ গঙ্গার জল ২০ বছরে দেখা যায়নি। ফলে কোভিড-১৯ এর এটি একটি ভালো দিক বললে ভুল কিছু বলা হবেনা বলে মনে করেন তারা। লকডাউনের মধ্যে অনেকটাই পুনরুজ্জীবিত হয়েছে প্রকৃতি। সেই পুনরুজ্জীবনের উদাহরণ ই এইগুলি বলেও মনে করছেন পরিবেশবিদ গন।

 

অন্যদিকে কিছুদিন আগে পাঞ্জাবের জলন্ধর শহরে ঘরে বসেই ১২৫ মেইল দূরের ধাওলাধর রেঞ্জের তুষারপাত দেখে বিস্মিত হন শহরবাসী। ৩০ বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে জানিয়েছেন তারা। এরপর আরেকটি ঘটনায়, উত্তরপ্রদেশের সাহারান পুর থেকে দেখা যায় তুষার আচ্ছাদিত হিমালয়, যা অবাক করে তুলেছে বহু শহরবাসী সমেত বিশেষজ্ঞদেরও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026