2021 -এর বিধানসভা নির্বাচনে জেতার পর খুব অদ্ভুতভাবে কাঞ্চন মল্লিক (kanchan mullick) ও শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattaraj)-এর সম্পর্ক নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী (pinky Banerjee)। কাঞ্চনকে নিয়ে কোনোদিন এই ধরনের গুজব ইন্ডাস্ট্রিতে শোনা যায়নি। কাঞ্চন নেটিজেনদের অন্যতম পছন্দের অভিনেতা। কিন্তু আজ তাঁর রাজনৈতিক উত্থানের সময় তাঁকে বারবার পরকীয়া নিয়ে ট্রোল করা হচ্ছে। এই ঘটনায় কার্যতঃ ভেঙে পড়েছেন কাঞ্চন। তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির কোলে মাথা রেখে একদন্ড শান্তি পেতে চেয়েছেন তিনি।
সেই মানুষটি কাঞ্চনের বাবা যিনি আজ এই পৃথিবীতে নেই। কাঞ্চন বাবার কোলে নিজের ছোটবেলার ছবি শেয়ার করে বলেছেন, আজ বাবা বেঁচে থাকলে তাঁর সঙ্গে সব কথা শেয়ার করতে পারতেন কাঞ্চন। কাঞ্চনের বাবা ছিলেন কারখানার এক সাধারণ কর্মী। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরাতো। অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা কাঞ্চন বি .কম পাশ করার পরেই চাকরি খুঁজতে শুরু করেছিলেন। তার পাশাপাশি চলতো থিয়েটার করা। সেলস-ম্যান, পার্লারের ম্যানেজার কি না চাকরি করেননি কাঞ্চন। তাঁর রোজগারের টাকায় অভাবের সংসারে একটু সুরাহা হত।
কাঞ্চন জানিয়েছেন, তাঁর মা-বাবার মৃত্যুর সময় পাশে দাঁড়াননি পিঙ্কি। এমনকি পিঙ্কি তাঁর মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতে পছন্দ করতেন না। ফলে হাজরা অঞ্চলের তিন পুরুষের পৈতৃক ভিটে ছেড়ে পিঙ্কির সঙ্গে আলাদা ফ্ল্যাটে উঠে আসতে হয়েছিল কাঞ্চনকে।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জনের ফলে কাঞ্চনের অনুরাগীদের একাংশ কাঞ্চনের নিন্দা করছেন। ঘটনা আরো তীব্র আকার ধারণ করেছে স্যান্ডি সাহা (sandy saha)-র শেয়ার করা একটি টিকটক ভিডিওর পর যেখানে ‘টুম্পা সোনা’ গানে কাঞ্চন ও শ্রীময়ীকে নাচতে দেখা যাচ্ছে। কিন্তু একবারও কেউ জিজ্ঞাসা করছেন না, পিঙ্কি হঠাৎই তাঁর পুত্রসন্তান ওশো (osho)-র আয়ার ভাইয়ের জন্য কাঞ্চনের কাছে চাকরি কেন চাইলেন! পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী-র সম্পর্কের সমীকরণ ক্রমশ সন্দেহজনক হয়ে উঠেছে।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…