নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তাদের ঘরের মাঠে ৫-০ ব্যবধানে হারানোয় অধিনায়ক বিরাট কোহলি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। রবিবার মাউন্ট ম্যাঙ্গানুইতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সাত রানে পরাজিত করে ভারত কিউইদের বিপক্ষে ঐতিহাসিক হোয়াইটওয়াশের কৃতিত্ব অর্জন করেছে। সিনিয়র পুরুষদের ক্রিকেটে ভারত প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতলো।
প্রথম চার ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর কোহলি শেষ ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছিলেন। তার পরিবর্তে রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেন। টসে জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে গিয়ে রোহিত তার পায়ের পেশিতে চোট পেয়েছেন। তাই তিনি ফিল্ডিং করতে নামেননি এবং তার পরিবর্তে কে এল রাহুল ভারতীয় দলকে নেতৃত্ব দেন। ভারতকে কঠিন পরিস্থিতিতে জিতিয়ে তার কাজ দারুনভাবে পালন করেন রাহুল।
আরও পড়ুন : দু’দিন পর শুরু ওয়ানডে সিরিজ, ভারতীয় শিবিরে চিন্তা, রোহিতের চোট নিয়ে কী বললেন কে এল রাহুল
নিউজিল্যান্ডের সাথে পিচে ভারত যখন লড়াই করছিলো তখন কোহলিকে বাউন্ডারি লাইনের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল রিষভ পন্তের সাথে, দুজনেই আজ প্রথম একাদশের অংশ ছিলেন না। সেখানে কোহলিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়, চোটের জন্য শেষ দুই ম্যাচ খেলেননি কেন উইলিয়ামসন।
ভারতের ৫-০ জয়ের পর ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি উইলিয়ামসনের সাথে কথোপকথনের বিষয়ে জানান। তিনি বলেছিলেন যে, “৫-০ স্কোর লাইনটি হতে পারে যে নিউজিল্যান্ডকে সিরিজে পুরোপুরি পরাস্ত করেছে তবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উইলিয়ামসন সঠিক ব্যক্তি। তিনি ভবিষ্যতের জন্য উইলিয়ামসনের সাফল্য কামনা করে বলেন যে নিউজিল্যান্ড এমন একটি প্রতিপক্ষ যার বিপক্ষে সবাই খেলতে ভালোবাসে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…