গত সোমবার স্বাস্থ্য বিধি মেনেই মানালিতে ফেরত গেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। Y ক্যাটাগরি সুরক্ষা সমেত মুম্বাই ছাড়েন অভিনেত্রী। হিমাচল প্রদেশে নিজের বাড়িতে আপাতত ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকবেন কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল।
মুম্বাই যাওয়ার আগেও উদ্ধব ঠাকরেকে এক হাত নেন কঙ্গনা আবার পৌঁছেও আরেক হাত নেন কঙ্গনা। তিনি মানালি পৌঁছে ট্যুইট করে জানান, “মহিলাদের দয়া, মায়া, করুনাকে যেন কখনও তাঁদের দুর্বলতা বলে ভাববেন না। যাঁর হারানোর কিছু নেই, তাঁকে যদি ক্রমাগত ধাক্কা দেওয়া হয়, তাহলে তিনি যে কতটা মারাত্মক শুধু নয়, ধ্বংসাত্বক হয়ে উঠতে পারেন, তা কেউ ভাবতেও পারবেন না।” রইল তাঁর ট্যুইট।
উল্লেখ্য, মুম্বাই ছাড়ার আগে কঙ্গনা উদ্ধব ঠাকরে কে জানান, “মুভি মাফিয়া, মাদক চক্র, সুশান্তের ‘খুনিদের’ মুখোশ খুলতে চেয়েছেন বলেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁকে নিয়ে সমস্যায় পড়েছেন।” এমনকি সরাসরি তোপ দেগেছেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের উপরেও। ওই দিনের ট্যুইটে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে উদ্ধব-পুত্র আদিত্যর যোগ রয়েছে বলে স্পষ্ট করে জানান অভিনেত্রী। রইল সেই ট্যুইট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…