করণ জোহর, একজন দুঁদে পরিচালক ( বর্তমানে বহু কটাক্ষের শিকার) যিনি তাঁর সৃজনশীল ধারণাগুলি এবার তুলে ধরলেন কাগজে কলমে। সিঙ্গেল প্যারেন্ট এর ভুমিকায় রিয়েল লাইফে বেশ ভালোই সময় কাটাচ্ছেন করণ জোহর। কিন্তু সমালোচনা তাঁর পিছু ছারেনি। সুশান্ত মৃত্যুর পর বলিউডে তাবড় তাবড় ব্যক্তিত্বের উপর স্বজনপোষণ নিয়ে আঙ্গুল উঠেছে। এরমধ্যে করণ জোহরের নাম বিশেষ ভাবে লক্ষণীয়। তাই তিনি যাই করুক না কেন,সব কিছুর বিরুদ্ধে তোপ দাগছেন সুশান্তের ফ্যানেরা এবং বিরোধীরা। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল – কঙ্গনা রানাউত।
সম্প্রতি, নিজের পিতৃত্বের স্বাদ ভাগ করে নিতে ছেয়েছিলেন এই পরিচালক। আর তাতেই সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাউত। আজ্ঞে হ্যাঁ, সন্তানদের নিয়ে নতুন বইয়ের কথা ঘোষণা করতেই মারাত্মক ট্রোলের শিকার হতে হয় করণ জোহরকে (Karan Johar)। এখনও পর্যন্ত একের পর এক মন্তব্যবাণ ধেয়ে এসেছিল করণ জোহরের দিকে। তাই যেই মাত্র তিনি তাঁর বাবা হয়ার অভিজ্ঞতা নিয়ে বই লেখার কথা শেয়ার করলেন সেইমাত্র তিনি ফের সুশান্ত অনুরাগীদের রোষানলে পড়লেন। ছেড়ে কথা বলেননি কুইন কঙ্গনা। করণের এই বইয়ের ব্যপারে বিদ্রুপ করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন করন জোহর। এরপর তাঁর দুই ছেলে মেয়ের সঙ্গেই জমিয়ে সময় কাটান পরিচালক। এবারে নিজে অভিজ্ঞতার কথা শেয়ার করতে চেয়ে তিনি ছোটদের জন্য সুন্দর ছবি দিয়ে একটি ‘পিকচার বুক’ প্রকাশ করতে চলেছেন। বইয়ের নাম ঠিক করেছেন ‘দ্য বিগ থটস অফ লিটল লভ’। যদিও করণের এটা দ্বিতীয় বই। এর আগে প্রকাশ করেন ‘আ সুইটেবল বয়’।
করণ যতই তাঁর নিজের সন্তানদের ছবি বা বই প্রকাশ করুক, সুশান্তের ফ্যানেদের রোষানলে পড়েছেন, পেয়েছেন বহু কটূক্তি। একজন লেখেন, ‘অন্যের সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করে, নোংরা রাজনীতি করে, তাদের পরিবার ধ্বংস করে দিয়ে রাতে ঘুম আসে কিকরে? সুশান্তের সঙ্গে যা করেছেন তার জন্য কোনওদিন ক্ষমা পাবেন না’। আরেকজন লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত। এক গ্লাস জলে ডুবে মরুন’।
কঙ্গনা রানাউত লিখেছেন, “Karan Johar, Aaditya Chopra, Mahesh Bhatt, Rajeev Masand and entire army of blood thirsty vultures the mafia media killed Sushant, only son of the family succumbed to bullying, exploitation and harassment in Bullywood and here KJO promoting his kids! SHAME..” tweeted Kangana on Tuesday evening”। অর্থাৎ, করণ জোহরের এমন পোস্টে ওনাকে লজ্জা পাওয়ার কথা বলেছেন কঙ্গনা, এবং রক্ত পিপাসু শকুনের সঙ্গেও তুলনা করেছেন কঙ্গনা। চলুন দেখে নিই কঙ্গনার পোস্ট।
EJAE, Audrey Nuna, and Rei Ami — the voices behind Netflix’s KPop Demon Hunters fictional…
With Alyssa Farah Griffin on maternity leave, Chrisley Knows Best star Savannah Chrisley temporarily joined…
Rebecca Gayheart has expressed her gratitude for the overwhelming support she has received following the…
The milestone 50th season of Survivor is almost here, and host Jeff Probst is weighing…
Netflix’s The Night Agent wrapped up Season 3 with a surprisingly optimistic ending for Peter…
The Berlinale Film Festival witnessed history this week as River Dreams, the first Kazakh documentary…