বিনোদন

শুরু হল করণ-কঙ্গনার তুমুল যুদ্ধ, মারাত্মক ট্রোলের শিকার করণ জোহর

করণ জোহর, একজন দুঁদে পরিচালক ( বর্তমানে বহু কটাক্ষের শিকার) যিনি তাঁর সৃজনশীল ধারণাগুলি এবার তুলে ধরলেন কাগজে কলমে। সিঙ্গেল প্যারেন্ট এর ভুমিকায় রিয়েল লাইফে বেশ ভালোই সময় কাটাচ্ছেন করণ জোহর। কিন্তু সমালোচনা তাঁর পিছু ছারেনি। সুশান্ত মৃত্যুর পর বলিউডে তাবড় তাবড় ব্যক্তিত্বের উপর স্বজনপোষণ নিয়ে আঙ্গুল উঠেছে। এরমধ্যে করণ জোহরের নাম বিশেষ ভাবে লক্ষণীয়। তাই তিনি যাই করুক না কেন,সব কিছুর বিরুদ্ধে তোপ দাগছেন সুশান্তের ফ্যানেরা এবং বিরোধীরা। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হল – কঙ্গনা রানাউত।

সম্প্রতি, নিজের পিতৃত্বের স্বাদ ভাগ করে নিতে ছেয়েছিলেন এই পরিচালক। আর তাতেই সোচ্চার হয়েছেন কঙ্গনা রানাউত। আজ্ঞে হ্যাঁ, সন্তানদের নিয়ে নতুন বইয়ের কথা ঘোষণা করতেই মারাত্মক ট্রোলের শিকার হতে হয় করণ জোহরকে (Karan Johar)। এখনও পর্যন্ত একের পর এক মন্তব্যবাণ ধেয়ে এসেছিল করণ জোহরের দিকে। তাই যেই মাত্র তিনি তাঁর বাবা হয়ার অভিজ্ঞতা নিয়ে বই লেখার কথা শেয়ার করলেন সেইমাত্র তিনি ফের সুশান্ত অনুরাগীদের রোষানলে পড়লেন। ছেড়ে কথা বলেননি কুইন কঙ্গনা। করণের এই বইয়ের ব্যপারে বিদ্রুপ করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে সারোগেসির মাধ‍্যমে বাবা হন করন জোহর। এরপর তাঁর দুই ছেলে মেয়ের সঙ্গেই জমিয়ে সময় কাটান পরিচালক। এবারে নিজে অভিজ্ঞতার কথা শেয়ার করতে চেয়ে তিনি ছোটদের জন‍্য সুন্দর ছবি দিয়ে একটি ‘পিকচার বুক’ প্রকাশ করতে চলেছেন। বইয়ের নাম ঠিক করেছেন ‘দ‍্য বিগ থটস অফ লিটল লভ’। যদিও করণের এটা দ্বিতীয় বই। এর আগে প্রকাশ করেন ‘আ সুইটেবল বয়’।

করণ যতই তাঁর নিজের সন্তানদের ছবি বা বই প্রকাশ করুক, সুশান্তের ফ্যানেদের রোষানলে পড়েছেন, পেয়েছেন বহু কটূক্তি। একজন লেখেন, ‘অন‍্যের সন্তানের সঙ্গে দুর্ব‍্যবহার করে, নোংরা রাজনীতি করে, তাদের পরিবার ধ্বংস করে দিয়ে রাতে ঘুম আসে কিকরে? সুশান্তের সঙ্গে যা করেছেন তার জন‍্য কোনওদিন ক্ষমা পাবেন না’। আরেকজন লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত। এক গ্লাস জলে ডুবে মরুন’।

কঙ্গনা রানাউত লিখেছেন, “Karan Johar, Aaditya Chopra, Mahesh Bhatt, Rajeev Masand and entire army of blood thirsty vultures the mafia media killed Sushant, only son of the family succumbed to bullying, exploitation and harassment in Bullywood and here KJO promoting his kids! SHAME..” tweeted Kangana on Tuesday evening”। অর্থাৎ, করণ জোহরের এমন পোস্টে ওনাকে লজ্জা পাওয়ার কথা বলেছেন কঙ্গনা, এবং রক্ত পিপাসু শকুনের সঙ্গেও তুলনা করেছেন কঙ্গনা। চলুন দেখে নিই কঙ্গনার পোস্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026