“আমি মাথা কেটে ফেলতে পারি, তবে মাথা ঠেকাতে পারি না!” এই উক্তিতেই গর্জে উঠলেন বলিউড কুইন কঙ্গনা। তিনি এও বলেন, “আমি সর্বদা জাতির সম্মানের জন্য আওয়াজ তুলব। আমি সম্মান, সম্মান, আত্ম-সম্মান নিয়ে বেঁচে থাকি এবং জাতীয়তাবাদী হয়ে গর্বের সাথে বাঁচব! আমি নীতি নিয়ে কখনও আপস করবো না, কখনই করব না! জয় হিন্দ।”
মণিকর্ণিকার শোক অভিনেত্রী কাটিয়ে উঠতে পারেছেন না। বারংবার তিনি তাঁর স্বপ্নের ভাঙ্গাচোরা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সমগ্র বলিউড একদিকে আর তিনি নিজে একদিকে থেকে এই কঠিন লড়াই লড়ছেন। কয়েকদিন আগেই অভিনেত্রী বিএমসির কাছ থেকে ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকা দাবি করে বম্বে হাইকোর্টে নতুন করে ৯২ পাতার পিটিশন জমা দিয়েছেন কঙ্গনা। কোর্টের রায়ে অফিস ভাঙ্গার কাজ বন্ধ হলেও বিতর্ক বন্ধ হয়নি।
কখনো জয়া বচ্চন, কখনো হেমা মালিনি, কখনো সোনাম কাপুর, ঊর্মিলা ও স্বরা-র মত নায়িকাদের যোগ্য জবাব দিয়েছেন কঙ্গনা।
অভিনেত্রী স্বরা ভাস্কর ট্যুইট করে কঙ্গনাকে বলেন, ” “কঙ্গনা তুমি অসুস্থ। নইলে এমন লজ্জাজনক মন্তব্য করতে পারতে না। অনেক হয়েছে। এবার একটু থামো দয়া করে! তোমার নোংরা মন-মানসিকতা নিজের মধ্যেই সীমিত রাখো। আর তা না পারলে, একান্ত আমাকে গালিগালাজ করতে পারো। তোমার পাগলের প্রলাপ শুনতে রাজি আমি, সানন্দে শুনব। নোংরা কাদায় নেমে কুস্তিও লড়ব। কিন্তু জেনে রাখো, প্রবীণদের যথাযোগ্য সম্মান দেওয়া আমাদের ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। জীবনশিক্ষার প্রথম পাঠ। আর তুমি তো ঘোষিত রাষ্ট্রবাদী তাই না!” পাশাপাশি ঊর্মিলা মাতন্ডকর কঙ্গনাকে রীতিমত পর্ণস্টার আখ্যাও দিয়ে দিয়েছেন। অন্যদিকে জয়া বচ্চন ও হেমা মালিনি বলিউডের ইমেজ রক্ষার্থে ময়দানে নেমে গেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…