বিনোদন

হাতে কাজ নেই, আয়কর দিতে পারছেন না বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা

গত বছর থেকে ভারতে জাঁকিয়ে বসেছে করোনা। করোনার চেন ভাঙতে বারবার দেশে লকডাউন হয়েছে। আর এই লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। সর্বস্বান্ত হয়েছেন দেশের কয়েক কোটি মানুষ। অনেকে সরকার কর দিতে পারেননি। এমনকি সেই তালিকায় নাম রয়েছে বলিউডের অনেক তারকা। এবার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বছর হাতে কাজ না থাকার কারণে অর্ধেক আয়কর দিতে পারেননি তিনি।

সেই দাবি তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে করেছেন বলিউডের ‘ক্যুইন।‘ আয়কর রুল অনুযায়ী এক অর্থবর্ষে ইনকাম ট্যাক্স বাকি থাকলে সংশ্লিষ্ট আয়কর দাতার ওপর নিদিষ্ট কিছু টাকা জরিমানা নেওয়া হয়। তবে অভিনেত্রী জানান, সেই টাকা দিতে আপত্তি নেই কঙ্গনার। পোস্টে এমন দাবিও করেছেন তিনি। তিনি লেখেন, ‘দেশের সর্বোচ্চ আয়করদাতার তালিকায় আমার নাম আছে। আমার আয়ের ৪ শতাংশ আয়কর হিসেবে যায়। কিন্তু হাতে কাজ না থাকায় গত অর্থবর্ষের ৫০ শতাংশ আয়কর আমার বাকি রয়েছে। যেটা আমার কর্মজীবনের সর্বপ্রথম ব্যর্থতা।‘

পাশাপাশি বলিউডের সবথেেকে বেশি আয়কর দাতা অভিনেত্রী হিসেবে নিজের নাম দাবি করেছেন অভিনেত্রী কঙ্গনা। ইনস্টাগ্রাম পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ভাবে এখন সবার সময় খারাপ যাচ্ছে। কিন্তু ঐক্যবদ্ধ ভাবে সকলে সেই খারাপ সময়কে প্রতিরোধ করতে পারব। সম্প্রতি অভিনেত্রী অভিনীত শেষ ছবি থালাইভি২৩ শে এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, করোনার কারণে তা আবারো পিছিয়ে গিয়েছে। আগামি দিনে কঙ্গনার হাতে একাধিক ছবি আছে। কোনওটি মুক্তির অপেক্ষায়, কোনও ছবির আবার শ্যুটিং সব স্বাভাবিক হলে শুরু হবে। পাশাপাশি এখনো তাঁর হাতে শ্ তেজস, মণিকর্ণিকা-২ আর ধক্কড়ের মতো ছবিগুলো আছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026