বিনোদন

চণ্ডী মূর্তি কঙ্গনার।। তুলোধোনা করলেন উদ্ধব ঠাকরেকে

বুধবার সকাল থেকে কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কঙ্গনার অফিস, ঠিক এমনটাই দাবি করে বিএমসি। অভিনেত্রী কঙ্গনা রানাউত পালটা দাবি করেছেন, তিনি কোনও বেআইনি নির্মাণ করেননি এবং তাঁর কাছে সমস্ত বৈধ কাগজ আছে। এখানেই থেমে থাকেননি কঙ্গনা। তিনি জানিয়েছেন, ‘আমি কারোর কাছে মাথা নত করবো না’ যেমন কথা তেমন কাজ। রীতিমত Y ক্যাটাগরির সুরক্ষা নিয়েই মুম্বাই ফেরেন এবং ফিরেই নিজের রণ চণ্ডী মূর্তি ধারন করেন। এদিন, কঙ্গনা উদ্ধব ঠাকরে কে নিশানা করে জানান, ‘ সময় আসবে, তুই যেমন আমার ঘর ভেঙ্গেছিস একদিন তোর দম্ভও চূর্ণ হবে’।

না এখানেও থেমে যাননি কঙ্গনা, তিনি এও ট্যুইট করে জানিয়েছেন, ‘বংশ পরম্পরায় ক্ষমতা ভোগ করছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ উদ্ধব ঠাকরে। তবে বাবার দৌলতে তিনি অর্থের গদির উপর বসে থাকতে পারেন কিন্তু নিজের সম্মান নিজেকেই অর্জন করতে হয়। উদ্ধব ঠাকরে জোর করে তাঁর মুখ বন্ধ করতে পারেন কিন্তু এভাবে আর কতজনের মুখ বন্ধ করবেন তিনি! একজনের মুখ বন্ধ করলে, একাধিক মুখ খুলবে বলে কড়া ভাষায় প্রতিবাদ করেন কঙ্গনা। পাশাপাশি উদ্ধব ঠাকরে তাঁর বংশের একজন নুমনা ছাড়া অন্য কিছু নন বলেও তীব্র আক্রমণ করেন কঙ্গনা রানাউত।’

এদিন কঙ্গনা তাঁর ভাঙ্গা অফিসের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026