দিন দিন কোভিড-১৯ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিনোদন জগতে করোনার প্রবেশ এখন অবাদ। একের পর এক তারকা হু হু করে কোভিড আক্রান্ত হয়েই চলেছে। এবার করোনার কড়াল গ্রাসে বলিউড ক্যুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজেই শনিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুগামীদের সাথে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। আপাতত ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে থাকছেন কঙ্গনা।
ইন্সটাগ্রামের এই পোস্টে নিজের যোগাসন করার একটি ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলেন। চোখে জ্বালা অনুভব করছিলেন। গতকাল নিজের হোম টাউন হিমাচলে করোনা পরীক্ষা করান। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে হোম কোয়ারান্টিন করে রেখেছেন। তিনি
এসবের সাথে আরও লিখেছেন, জানি না কতদিন ধরে তাঁর শরীরে এই ভাইরাস ছিল। এবার ওদের তিনি মেরে ফেলবেন। দয়া করে ভয় পাবেন না কেউ। সকলে যত ভয় পাবেন তত ওরা সবাইকে ভয় দেখাবে। আসুন সকলে একসঙ্গে কোভিড-১৯-এর ধ্বংস করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না। এরপর অনুরাগীরা অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…