নিউজ

জয়ললিতার পর এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত, এ কথা জানালেন স্বয়ং অভিনেত্রী

মুম্বই: জয়ললিতার (Jayalalitha) পর এবার ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সাই কবিরের (Sai Kabir)লেখা ও পরিচালনায়, তাঁর প্রোডাকশন হাউজ মণিকর্ণিকা ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে নতুন এই পলিটিকাল ড্রামা (Political Drama)। বলিউড ক্যুইন ছাড়াও এখানে দেখা যাবে বলিউডের আরও তাবর অভিনেতাদের।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে সোচ্চার থেকে এখন সংবাদের শীর্ষে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর বহু ছবিতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ঘটনা উঠে এসেছে। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ললিতার বায়োপিকের শ্যুটিং শেষ করার পর এবার আরও একটি রাজনৈতিক ছবিতে অভিনয় করতে চলেছেন কঙ্গনা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

অভিনেত্রী নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি এবং আমার খুব কাছের বন্ধু সাই কবির একসঙ্গে একটি রাজনৈতিক ড্রামার কাজ করতে চলেছি। মণিকর্ণিকা ফিল্মসের প্রযোজনায়, পরিচালনা ও চিত্রনাট্য লেখার কাজ করেছে সাই নিজেই।”

সেই সঙ্গে ইন্দিরা গান্ধীর মতোই পুরোনো একটি ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “এই কালজয়ী মহিলার মতো সেজে আমি একটি ফটো শ্যুট করেছিলাম আমার কেরিয়ারের একেবারে শুরুতে। তখন আমি জানতাম না, একদিন ওঁর চরিত্রে আমি বড় পর্দায় অভিনয় করবো।”

শোনা যাচ্ছে, এই মুহূর্তে এই প্রোজেক্টের স্ক্রিপ্ট লেখার কাজ একেবারে শেষ পর্যায়ে।তবে এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। একটি ঐতিহাসিক ছবি। এই ছবিতে মাধ্যমে ভবিষ্যত জেনারেশনের পক্ষে ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বুঝতে সুবিধা হবে।  অভিনেত্রী আরও জানিয়েছেন, ছবিটি একটি বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে।

এর আগে সই কবিরের সঙ্গে ‘রিভলবার রানী’ ছবিতে অভিনয় করেছিলেন কঙ্গনা। নতুন এই ছবিতে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, লালবাহাদুর শাস্ত্রীসহ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্রে অভিনয় করবেন বলিউডের প্রভাবশালী অভিনেতারা। তবে এখনও পর্যন্ত ছবির নাম কী হবে, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026