কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোর দুজনেই বলিউডের জনপ্রিয় দুই তারকা। একসময় তারা প্রেম করেই বিয়ে করেছিলেন। তবে ২০১৫ সাল থেকেই তারা আলাদা থাকেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। যার নাম হারুন। ২০১১ সালে জন্ম হয়েছিল তার। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও ছেলেকে মানুষ করার জন্য একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন রণবীর ও কঙ্কনা। সম্প্রতি রণবীর শোর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছেলের অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। ঘুরতে গিয়ে তাদের ছেলে করোনা আক্রান্ত হয়েছে। একথা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অভিনেতা।
টুইটারের পোষ্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, ১০ বছরের ছেলেকে নিয়ে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন তিনি। আর ঘুরতে গিয়েই ঘটেছে বিপত্তি। মুম্বাই ফেরার সময় বিমানে ওঠার আগে নিয়মমতো করোনা পরীক্ষা হয় দুজনের, আর তখনই হারুনের করোনা ধরা পড়ে। আপাতত তারা দুজনেই আইসোলেশনে রয়েছেন বলেই জানিয়েছেন অভিনেতা রণবীর শোর।
অভিনেতা আরো জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার আগে তাদের কোনো উপসর্গ দেখা দেয়নি। বুধবার ছেলে হারুনের আরো একবার করোনা পরীক্ষা হবে বলেই জানিয়েছেন অভিনেতা। প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কিনা! তা জানার জন্যই দ্বিতীয়বার করোনা পরীক্ষা হবে বলেই জানা গিয়েছে। অভিনেতা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে রেখেছেন। তবুও নিজের এবং ছেলের নিরাপত্তার জন্য আরও একবার করোনা পরীক্ষা করাবেন বুধবার এমনটাই জানিয়েছেন তিনি।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…