খেলা

Kapil Dev: টিম ইন্ডিয়ার ৩ ফরম্যাটেই আলাদা দল থাকবে, বিরাট ভবিষ্যৎবাণী করলেন কপিল দেব

ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের স্পষ্ট মন্তব্য সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিক্ত হলেও সত্য মন্তব্যের কারণে বর্তমানে টাইম লাইনে রয়েছেন কিংবদন্তি এই অধিনায়ক। ১৯৮৩-র বিশ্বকাপে তার নেতৃত্বে ভারতীয় দল ওডিআই ক্রিকেটে প্রথমবার শিরোপা স্পর্শ করার গৌরব অর্জন করেছিল। ২০২৩ সালে ফের ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার। কারণ চলতি বছরের শেষ লগ্নে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। আর সেই উদ্দেশ্যে স্পষ্ট মন্তব্য দিয়েছেন কপিল দেব।

এদিন তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তৃতা বলেন,’আপনি যখন ঘন ঘন প্লেয়ার পরিবর্তন করেন তখন অনেক নতুন প্লেয়ার খেলার সুযোগ পান। কিন্তু সেটা দলের জন্য কখনোই মঙ্গলকর কিছু করতে পারেনা। আমি মনে করি, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটার দল তিন ভাগে বিভক্ত হতে চলেছে। টি-টোয়েন্টি, ওডিআই এবং টেস্ট ক্রিকেটের জন্য আলাদা অধিনায়কের হাতে আলাদা দল থাকতে চলেছে।’

তিনি তার বক্তৃতায় আরও বলেন,’অধিনায়ক চাইলে প্লেইং ইলেভেনে পরিবর্তন করতে পারেন। তবে কোন ম্যাচের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হওয়া ক্রিকেটারকে কিভাবে পরের ম্যাচে মাঠের বাইরের পথ দেখাতে পারেন অধিনায়ক? ব্যাপারটা আমার আজও বোধগম্য হয় না।’ উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক শতরানের ইনিংস খেলেও ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে সূর্য কুমার যাদবকে। শুধু তাই নয়, একই জিনিস লক্ষ্য করা গিয়েছিল বাংলাদেশ সিরিজেও। প্রথম ম্যাচের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে মাঠের বাইরে বের করেছিলেন ভারতীয় অধিনায়ক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026