হরর ও কমেডির ককটেল নিয়ে দিওয়ালিতে আসতে চলেছে অক্ষয় ও কিয়ারা অভিনীত ‘লক্ষ্মী বম্ব’। তাই ফিল্মের প্রচারের জন্য দুইজনেই উপস্থিত হয়েছিলেন কপিল শর্মার শো তে। দিওয়ালিতে সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে লক্ষ্মী বম্ব। কিন্তু সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পরেই অনেকে বয়কটের ডাক দেন। কিন্তু সমস্য জল্পনা বয়কটের হুমকিকে তোয়াক্কা না করে সিনেমার প্রচারের জন্য বিগ হিট কপিল শর্মার শোতে হাজির হন অক্ষয়। সেখানেই অক্ষয়ের হাতে একটি টাকা গোনার মেসিন তুলে দেন সঞ্চালক কপিল শর্মা নিজেই। সেই ভিডিও শস্যাল মিডিয়াতে পোস্টও করেন।
প্রসঙ্গত, দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) সিলভার জুবিলি অনুষ্ঠান সেলিব্রেট করছিলেন, সেদিনই অক্ষয় ও কিয়ারা তাঁদের সিনেমার প্রমোশনের জন্য আসেন এই মঞ্চে। তাই শুধু কপিল শর্মা নিজে নন, পুরো টিম কিছু না কিছু উপহার অক্ষয়ের হাতে তুলে দিয়েছেন। কিকু শারদা উপহার দিয়েছিলেন অক্ষয় কুমারকে একটি তাজমহল প্রতিরূপ। ভারতী সিং দিয়েছেন একটি রৌপ্য মগ, কৃষ্ণা অভিষেক তাঁকে একটি ঘড়ি উপহার দিয়েছেন, এবং সবশেষে কপিল দিয়েছেন টাকা গোনার মেশিন (note ginne ki machine) এবং অনেক শুভ কামনা।
আগামী ৯ নভেম্বর লক্ষ্মী বম্ব মুভির অনলাইন স্ট্রিমিং চালু হবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…