সম্প্রতি সোনি টিভির পক্ষ থেকে জনপ্রিয় কমেডি শো ‘দি কপিল শর্মা শো’ বন্ধ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কমেডিয়ান কপিল শর্মা (Kapil sharma) নিজেও সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করেছেন। তবে কপিলের অনুরাগীরা প্রথমে শো বন্ধ হওয়ার ঘোষণাকে গুজব ভেবেছিলেন। কিন্তু ‘টাইমস অফ ইন্ডিয়া’-য় ‘দি কপিল শর্মা শো’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে শোয়ের দর্শকদের মন খারাপ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের অনেকেই হতাশা প্রকাশ করেন।
‘দি কপিল শর্মা শো’-এর সঙ্গে যুক্ত নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের প্রিয় ‘দি কপিল শর্মা শো’ -তে করোনা পরিস্থিতির কারণে লাইভ অডিয়েন্সরা যোগ দিতে পারছেন না। তাছাড়া এই পরিস্থিতিতে অধিকাংশ হিন্দি ফিল্মের মুক্তি পিছিয়ে গিয়েছে। ফলে ফিল্মের প্রোমোশনের জন্য বলিউড তারকারাও এই শো-তে আসছেন না। এই কারণে নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শোয়ের ফরম্যাট না বদলালেও নতুন কিছু মশলা যোগ করে ফিরে আসবে ‘দি কপিল শর্মা শো’।এই কারণে একটি ব্রেক নেওয়ার জন্য শো-টি কিছুদিন বন্ধ রাখা হচ্ছে। এছাড়া কপিলের স্ত্রী গিনি( Ginni) খুব তাড়াতাড়ি দ্বিতীয়বার মা হতে চলেছেন। এই কারণে এই মুহূর্তে গিনির সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন কপিল।
2018 সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া ‘দি কপিল শর্মা শো’ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অফ এয়ার হতে চলেছে। এই শোয়ে বিভিন্ন সময়ে দেখা মিলেছে ভারতী সিং (Bharati sing), কৃষ্ণা অভিষেক (Krushna Abhishek), অর্চনা পূরণ সিং (Archana puran singh) সহ নামী কমেডিয়ানদের দেখা মিলেছে। সোনি টিভিতে প্রতি উইকএন্ডে সাড়ে নটার সময় সম্প্রচারিত হওয়া ‘দি কপিল শর্মা শো’ দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…