বিনোদন

Kapil Sharma’s Wife Upset: কপিল শর্মার কথায় হাসেন তারকা থেকে সাধারণ, তার কথার জাদু মান ভাঙাতে পারছে না স্ত্রী গিনির

কপিল শর্মা বলিউডের কমেডি কিং। তার কথায় অনবরত হাসতে থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। তার শোতে আসেননি এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। তারা প্রত্যেকেই একজন কৌতুক শিল্পী হিসেবে ভীষণভাবে সম্মান করেন কপিলের। তবে এবার নিজের কথার জন্যই তার উপর মান করেছেন তার স্ত্রী গিনি ছত্রাত। এবার তার কথার জাদু খাটছে না স্ত্রীয়ের উপর।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি কমেডি রিয়্যালিটি শো ‘দ্যা কপিল শর্মা শো’। ২০১৬ সাল থেকে এখনো পর্যন্ত এই শো দর্শকমহলে বেজায় জনপ্রিয়। প্রিয় তারকাদের কাছেও। পর্দার সামনে এই শো চলাকালীন অনর্গল কথা বলে যেতে হয় কপিল শর্মাকে। আর সেই কারণবশতই খুব স্বাভাবিকভাবে শো শেষে বাড়ি ফিরে তিনি বিশেষ কারোর সাথে কথা বলা পছন্দ করেন না। চুপচাপ থাকতেই ভালোবাসেন। আর সেই কারণেই এবার তার উপর বেজায় রেগে গেলেন তার স্ত্রী। এবার সেই প্রসঙ্গ নিয়েই মিডিয়ার পাতায় চর্চায় বলিউডের কমেডি কিং।

‘দ্যা কপিল শর্মা শো’এর একটি এপিসোডে উপস্থিত ছিলেন তিন জনপ্রিয় ও পরিচিত সংবাদ উপস্থাপক। শ্বেতা সিং, অঞ্জনা ওম কাশ্যপ, চিত্রা ত্রিপাঠি। পর্দায় তারা সবসময় লোকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। এবার তাদের সামনে পেয়ে প্রশ্ন করার সুযোগ ছাড়লেন না কপিলও। আর সেই এপিসোডেই সংবাদ উপস্থাপক অঞ্জনা ওম কাশ্যপকে একটি প্রশ্ন করেছিলেন কপিল শর্মা। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, নিউজ স্টুডিও থেকে বেরোনোর পর তার আর কথা বলতে ইচ্ছা করে কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি জানিয়েছিলেন, স্টুডিও থেকে বেরোনোর পর তিনি কারোর সাথে আর কথা বলেন না। একেবারে নিজের মতো থাকেন। এই কথা শোনা মাত্রই কপিল বলে ওঠেন, এই কথাটি তার স্ত্রীকে একবার বুঝিয়ে দিতে। কারণ তার স্ত্রী এই বিষয়টি নিয়েই বারবার অভিযোগ জানান।

কপিলের কথায়, তিনি নিজের স্ত্রীর সাথে কথা বলতে চান। তবে শো শেষে বাড়ি ফিরে তিনি একটু নিজের মতোই সময় কাটিয়ে শান্ত থাকতে চান। আর এই কথাটাই তিনি নিজের স্ত্রীকে বোঝাতে পারেন না। এদিন কথায় কথায় সংবাদ উপস্থাপক অঞ্জনা ক্যামেরার দিকে তাকিয়ে তার স্ত্রীকে তার উপর বেশি রাগ করতে বারণ করেন। পাশাপাশি তিনি এও জানান, বলি ডিভা দীপিকা পাডুকোনও অভিযোগ জানান এনার্জি বম্ব রণবীর সিংকে নিয়ে। তার কথায়, ক্যামেরার সামনে সকলে রণবীর সিংকে ঠিক যেমন দেখেন, বাড়িতে অর্থাৎ ক্যামেরার আড়ালে অভিনেতা একেবারেই অন্যরকম। বাড়িতে প্রায়সই শান্ত থাকেন অভিনেতা। বেশিরভাগ সময়টাই কাটান ঘুমিয়ে। আর সেই নিয়েই অভিযোগ দীপিকার।

উল্লেখ্য, খুব শীঘ্রই ‘জিগাতো’তে (Zwigato) দেখা মিলবে কপিল শর্মার। এই গল্পটি একজন প্রাক্তন ফ্লোর ম্যানেজারের। যিনি প্যান্ডামিকে নিজের চাকরি হারিয়েছেন। সম্ভবত চলতি বছরের ১৭’ই মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026