পরনে বেগুনি শর্ট ওয়ান পিস, খোলা চুল, মানানসই মেক আপ এর সঙ্গে কেয়ারিং প্রেমিক। কথা হচ্ছে তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash) ও করণ কুন্দ্রা’কে (Karan Kundra) নিয়ে। এই মুহূর্তে সর্বাধিক চর্চিত ও পাওয়ার কাপল হিসেবে লাইম লাইটে আছেন এই দুজন। যেকোনো পাবলিক শো বা প্রাইভেট পার্টি, সর্বত্র দুজনে হাতে হাত রেখে বেড়িয়ে পড়েন। মুম্বাইয়ের পাপ্রজ্জিদের ক্যামেরায় এই দুজন হলেন মোস্ট গ্ল্যামারাস কাপল। করণ-তেজস্বী’র (Karan-Tejasswi) ব্যাক্তিগত জীবন থেকে খাওয়া দাওয়া, ফ্যাশন সবকিছুর উপর চোখ রেখেছে তার ফ্যানেরা। যারা তেজস্বী প্রকাশের মিষ্টি হাসি আর চার্মিং লুকের ফ্যান তাদের কাছে তেজস্বী হলেন স্বপ্ন সুন্দরী। সেই স্বপ্ন সুন্দরী কি পড়লেন, কোথায় গেলেন তার সবটাই খবর রাখেন দর্শকরা। সম্প্রতি, তেজস্বী ও করণ কুন্দ্রাকে একসঙ্গে লেন্সবন্দি করা গিয়েছে একটি প্রাইভেট পার্টিতে, যেখানে তেজস্বী’র পরনে ছিল একটি বেগুনি ড্রেস ও করণের পরনে ছিল ক্যাজুয়াল টিশার্ট ও ট্রাউজার। যারা নিয়মিত অভিনেত্রীকে ফলো করেন সোশ্যাল মিডিয়ার পেজে তারা অভিনেত্রীর স্টাইলে মুগ্ধ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সুন্দরী কমলার বলিউড সংস্করণে, পারদ চড়ান ‘নাগিন’ (Nagin) খ্যাত মৌনি রায় (Mouni Roy)। এমনকি বাংলার ছোট পর্দার ড্যান্স বাংলা ড্যান্স রিয়্যালিটি শোতেও মৌনি যেন হট অ্যান্ড কুল বেব, বড় পর্দা আর ছোট পর্দা মিলিয়ে রীতিমত রাজ করছেন মৌনি রায়। একটা সময় ‘নাগিন’ ধারাবাহিকের হাত ধরে সর্বাধিক প্রচারের লাইম লাইটের আওতায় আসেন, এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হাতে একের পর এক কাজ। এবারে নিজেই নিজের রেস্তোরাঁ খুলে ফেললেন খোদ মুম্বাই নগরীতে। নাম রেখেছেন বদমাশ। গত রবিবার, অভিনেত্রী মৌনি রায় এবং তার স্বামী সুরাজ নাম্বিয়া তাদের নতুন রেস্তোরাঁ ‘বদমাশ’-এর লঞ্চ পার্টির আয়োজন করেছিলেন। সেই রেস্তোরাঁ’র অন্দরমহলে দেখা গেল নাগিন খ্যাত অভিনেত্রী তথা বিগ বস বিজয়ী তেজস্বী প্রকাশ ও তার প্রেমিক করণ কুন্দ্রাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…