টেলিভিশন অভিনেতা করণবীর বোহোরা এবং অভিনেত্রী পুনম পান্ডে আজকাল তাদের আসন্ন গান তেরে জিসম সে এর প্রচার নিয়ে অত্যন্ত ব্যস্ত। এই গানের সূত্রেই হোক আর অন্য কারণেই হোক, বিগত কয়েকদিন যাবৎ করণবির এবং পুনমের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখা গেছে এবং বিষয়টি সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে আবার তাদের দুজনের একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তাদের দুজনকে একে অপরের সাথে রোমান্টিক হতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে করনবীর হয়ে উঠেছেন ট্রোলের শিকার।
এই দুই অভিনেতা অভিনেত্রী আজকাল তাদের আসলে গানের ভিডিওর জন্য খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি এই দুজনের গানের প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। অন্যদিকে করন এবং পুনমের একটি ভিডিও সামনে এসেছে যেখানে তাদের দুজনকে একে অপরের চোখে হারিয়ে যেতে দেখা যাচ্ছে। আসলে ইনস্ট্যান্ট বলিউড তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেইলে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং এই ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গেই তাদের দুজনের রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর তার সাথেই এই ভিডিওতে করণ তার অদ্ভুত স্টাইলের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
এই দুই অভিনেতা অভিনেত্রীর ভিডিও দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বেশ আমোদ পেয়েছেন বলা যেতে পারে। অনেকে করনকে উদ্দেশ্য করে লিখছেন, পরবর্তী ডিভোর্সটি হয়তো তারই হতে চলেছে। আবার অন্য আরেকজন ব্যবহারকারী লিখছেন, এরকম ভিডিও সামনে আসতে থাকলে হয়তো এবারে করণের স্ত্রী করনের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেবেন। এরকমই নানান মজার কমেন্টে ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…